ads

শনিবার , ২ নভেম্বর ২০১৩ | ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ইসলামপুরে জাতীয় সমবায় দিবস পালিত

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ২, ২০১৩ ১০:০২ অপরাহ্ণ

DSC00009 copyইসলামপুর (জামালপুর) প্রতিনিধি  : ‘সমবায় সামাজিক নিরাপত্তা সমবায় পথ ধরি এসো মোরা দেশ গড়ি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ইসলামপুরে যথাযোগ্য মর্থাদায় ৪২তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ২ নভেম্বর শনিবার স্থানীয় পাবলিক হলে উপজেলা প্রশাসন ও সমবায়ীদের উদ্যেগে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইউসিসিএল’র সভাপতি মোফাজ্জল হকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলার  চেয়াম্যান আ. বারী মন্ডল, ভারপ্রাপ্ত সমবায় কর্মকর্তা আকবর আলী দর্জি। বিশেষ অতিথি ছিলেন- ভাইস চেয়ারম্যান শফিকুল আলম দুলাল, মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা পারভীন পুথি, উপজেলা আওয়ামীলীগের সভাপতি জিয়াউল হক জিয়া, পৌর মেয়র আঃ কাদের শেখ, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ জামাল আবু নাসের চৌধূরী চার্লেস, কৃষি ব্যাংকের ব্যাবস্থাপক প্রদ্যূৎ নারায়ন দাস, বিশিষ্ট সমবায়ী মীর নুরুল ইসলাম, কাঁসা শিল্প সমিতির সভাপতি শ্রী নারায়ন চন্দ্র কর্মকার ও মোঃ শমসের আলী প্রমূখ। এর আগে এক বর্ণাঢ্য র‌্যালী শহর প্রদক্ষিন করে। অনুষ্ঠানটি পরিচালনা করেন ইনসাফ মাল্টিপারপার্স কো-অপারেটিভ সোসাইটি লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক মহি উদ্দিন ফরহাদ।

Need Ads
error: কপি হবে না!