ads

মঙ্গলবার , ২৯ সেপ্টেম্বর ২০২৬ | ৩০ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মেসির সঙ্গে সেই আলিঙ্গনের রহস্য জানালেন ইয়ামাল

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
সেপ্টেম্বর ২৯, ২০২৬ ৪:০২ অপরাহ্ণ

২০২৬ বিশ্বকাপ ফাইনাল শেষে লিওনেল মেসিকে খুঁজে নেন লামিন ইয়ামাল। স্পেনের বিশ্বকাপ জয়ের আনন্দের মাঝেও আর্জেন্টাইন কিংবদন্তিকে জড়িয়ে ধরেন বার্সেলোনার তরুণ তারকা। সেই আলিঙ্গনের পর থেকেই মুহূর্তটি ফুটবলপ্রেমীদের আলোচনায় ছিল। এবার ইয়ামাল জানালেন, মেসিকে জড়িয়ে ধরে ঠিক কী বলেছিলেন তিনি।

Shamol Bangla Ads

দ্য গার্ডিয়ানকে দেওয়া সাক্ষাৎকারে ইয়ামাল বলেন, ‘ফুটবলের জন্য আপনি যা কিছু দিয়েছেন, তার জন্য আমি তাঁকে ধন্যবাদ জানিয়েছি।’ মেসির প্রতি নিজের শ্রদ্ধা জানাতেই তিনি সেই মুহূর্তে তাঁর কাছে গিয়েছিলেন। ইয়ামাল আরও জানান, বিশ্বকাপ ফাইনালের মতো বড় মঞ্চে ক্যামেরাবন্দী হতে মেসির কাছে যাননি তিনি, ‘ছবির জন্য সুন্দর দেখাতে আমি কিছু করি না। এটা ভেতর থেকে এসেছিল।’

স্পেনের হয়ে বিশ্বকাপ জয়ের পর ইয়ামালের সেই আলিঙ্গন আরও তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। কারণ তাঁর সঙ্গে মেসির সম্পর্কে জড়িয়ে আছে বহু বছরের পুরোনো একটি ছবি। সেখানে শিশু ইয়ামালকে গোসল করাতে দেখা যায় মেসিকে। সেই ছবি ২০০৮ সালে ইউনিসেফের একটি ক্যালেন্ডারের জন্য তোলা হয়েছিল।

Shamol Bangla Ads

তবে ছোটবেলার সেই ছবিটি প্রকাশ্যে আসুক, শুরুতে তা চাননি ইয়ামাল। তাঁর বাবা একবার ছবিটি ফেসবুকে পোস্ট করলে তিনি সেটি সরিয়ে নিতে বলেছিলেন। কারণ তখন থেকেই মেসির সঙ্গে তাঁর তুলনা শুরু হওয়ার আশঙ্কা ছিল।

এ বিষয়ে ইয়ামাল বলেন, ‘কারণ আমি তাঁকে সেটা করতে নিষেধ করেছিলাম। তিনি একবার ফেসবুকে ছবিটি পোস্ট করেছিলেন এবং আমি তাঁকে সেটা সরিয়ে নিতে বলেছিলাম। তুলনা করা খুব সহজ ছিল, সবাই শুধু সেটাই নিয়ে কথা বলত। আমি লামিনে হতে চেয়েছিলাম, মেসি হতে চাইনি। আমি শুধু নিজের সামর্থ্যের সর্বোচ্চ জায়গায় পৌঁছাতে চেয়েছিলাম। আমি তাঁকে অপেক্ষা করতে বলেছিলাম। যখন আমি লামিনে হয়ে উঠব, তখন যা খুশি করতে পারো।’

মেসির সঙ্গে তুলনা এড়িয়ে নিজের পরিচয় তৈরি করতে চেয়েছিলেন ইয়ামাল। এখন অবশ্য তিনি নিজের সামর্থ্যে বিশ্ব ফুটবলের অন্যতম আলোচিত তারকা। ২০২৬ বিশ্বকাপে স্পেনকে শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ১৯ বছর বয়সী এই ফরোয়ার্ড।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads