ads

শুক্রবার , ৩১ জুলাই ২০২৬ | ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নূরুল ইসলাম মনির কবিতা ‘শেষ বিকেলে’

শ্যামলবাংলা ডেস্ক
জুলাই ৩১, ২০২৬ ৯:৩৩ অপরাহ্ণ

শেষ বিকেলে নদীর বাঁকে দাঁড়াই
একলা আমি,কোনো সাথি ছাড়াই।
কাশের ফুলে হাত দুখানা বাড়াই
মনটা থেকে বিমর্ষভাব তাড়াই।
আকাশ তখন ভাসতে থাকে নীলে
হিজল গাছে পাখনা ঝাঁপায় চিলে
হাজার হাজার শাপলা ফোটে বিলে
সাঁতার কাটে রুই ও কাতল মিলে।
নৌকা চলে নদীর ওপর দিয়ে
লাল সবুজের বাদামটা উড়িয়ে
কী মালামাল যাচ্ছে ওটা নিয়ে
ইচ্ছে করে দেখেই আসি গিয়ে।

Need Ads
error: কপি হবে না!