ads

রবিবার , ১০ মে ২০২৬ |
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রফিকুল ইসলাম আধারের কবিতা ‘মা’

বলো তো কে মর্ত্যের মাঝে পরম শান্তির পরশ?
শীর্ষে যার স্থানটি অনন্য, অতুলনীয় সরস।
স্নেহ-সুধায় বিলিয়ে যে জন অবারিত চির আশ,
মমতা মাখা ছায়ায় কাটায় প্রাণের যত ত্রাস?
বলো তো কার কথার আমেজ অম্ল-মধুর ঘ্রাণ?
যার অবয়বে জুড়ায় আঁখি, শান্ত হয় যে প্রাণ।

Shamol Bangla Ads

অসীম ধৈর্য-ত্যাগের মাঝেও কোলটি সুখের ঘর,
সহস্র দুখেও উদার মনে পরকে করে আপন পর?
ধরিত্রীর মতো সর্বংসহা কার সেই বিশাল বুক?
জগতজুড়ে শ্রেষ্ঠ নামে ফোটে যার প্রিয় মুখ।

বলো তো কে এই মর্যালোকে স্বর্গসুখের ধারা?
নিশ্বাসে-বিশ্বাসে জাগে , যার নাই যে কোনো জোড়া।
উপমায় তিনি নিজেই উপমা, শ্রেষ্ঠ অলংকার,
গুণান্বিতা মমতাময়ী মা যে চির অহংকার।

Need Ads