ads

রবিবার , ১৫ মার্চ ২০২৬ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

অঘোষিত ফাইনালে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ১৫, ২০২৬ ২:০২ অপরাহ্ণ

সিরিজ জয়ের সোনালী সুযোগ এবং আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে যাওয়ার লক্ষ্য নিয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে ৩ ম্যাচ সিরিজের শেষ ও চূড়ান্ত ওয়ানডেতে টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমেছে মেহেদী হাসান মিরাজের দল। ১৫ মার্চ রবিবার দুপুর সোয়া ২টায় হাইভোল্টেজ এই ম্যাচটি শুরু হয়েছে। ৩ ম্যাচের সিরিজে বর্তমানে ১-১ সমতা বিরাজ করায় আজকের ম্যাচটি ২ দলের জন্যই রূপ নিয়েছে ‘অঘোষিত ফাইনালে’।

Shamol Bangla Ads

এই সিরিজে এখন পর্যন্ত দুই ধরনের চিত্র দেখেছে ক্রিকেটপ্রেমীরা। প্রথম ওয়ানডেতে দাপুটে পারফরম্যান্স দেখিয়ে পাকিস্তানকে উড়িয়ে দিয়েছিল টাইগাররা। তবে দ্বিতীয় ম্যাচে ঠিক উল্টো চিত্র দেখা যায়; যেখানে নিজেদের ব্যাটিং বিপর্যয়ে বড় ব্যবধানে হারতে হয় স্বাগতিকদের। আজ তৃতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়ে সিরিজ নিজেদের করে নিতে মরিয়া অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও তার দল।

এই ম্যাচটি জিতলে কেবল সিরিজ জয়ই নয়, বরং আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়েও উন্নতির সুযোগ রয়েছে বাংলাদেশের সামনে। ঘরের মাঠে সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়ে ২০২৭ বিশ্বকাপের রোডম্যাপে এক ধাপ এগিয়ে থাকতে চায় চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা।

Shamol Bangla Ads

মিরপুরের চেনা উইকেটে টস হেরে শুরুতে ব্যাটিং করতে হলেও একটি চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করিয়ে পাকিস্তানকে চাপে ফেলার পরিকল্পনা টাইগারদের। এখন দেখার বিষয়, মিরপুরের ‘হোম অফ ক্রিকেটে’ শেষ হাসি কারা হাসে—টাইগাররা নাকি সফরকারী পাকিস্তান।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!