ads

সোমবার , ২ মার্চ ২০২৬ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

‘এ হলেন আমার জীবনসঙ্গী’: রাশমিকা

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ২, ২০২৬ ২:৪৯ অপরাহ্ণ

দীর্ঘদিন প্রণয়ের পর অবশেষে পরিণয় সূত্রে আবদ্ধ হলেন দক্ষিণী জনপ্রিয় জুটি রাশমিকা মান্দানা ও বিজয় দেবরাকোন্ডা। রাজস্থানের উদয়পুরে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে ঘনিষ্ঠ পরিসরে একেবারে নিভৃতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। সন্ধ্যায় সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে বিয়ের ছবি প্রকাশ করে নিজেদের অনুভূতি তুলে ধরে এই জুটি।

Shamol Bangla Ads

বিয়ের একগুচ্ছ ছবি পোস্ট করে রাশমিকা তার ক্যাপশনে লেখেন– আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই, ‘আমার জীবনসঙ্গী’ বিজয় দেবরাকোন্ডা।

কর্নাটক সুপারস্টার আরও লেখেন, এই মানুষটা (বিজয়) আমাকে শিখিয়েছে, সত্যিকারের ভালোবাসা কাকে বলে। শান্তিতে থাকা কাকে বলে। এই মানুষটা আমাকে শিখিয়েছে, বড় স্বপ্ন দেখা কখনো ভুল নয়। প্রতিনিয়ত আমাকে বলেছে, আমি যা কিছু অর্জন করেছি, আমি তার চেয়ে আরও বেশি অর্জনের যোগ্য।

Shamol Bangla Ads

সবশেষে রাশমিকা বিজয়কে উদ্দেশ করে লেখেন, আমি তোমার স্ত্রী হতে পেরে উচ্ছ্বসিত। এসো, একসঙ্গে আমরা একটা আশীর্বাদপুষ্ট জীবন কাটাই।

বিজয়ও একই ছবি প্রকাশ করে লিখেছেন, একদিন আমি তাকে (রাশমিকাকে) খুব মিস করছিলাম। মনে হচ্ছিল, সে পাশে থাকলে দিনটা আরও ভালো হত। সে সামনে বসে থাকলে খাবারটা খেতে আরও মজা লাগত। জিমে গিয়ে ব্যায়াম করা শাস্তি নয় বরং আনন্দের হত। যেখানেই থাকি না কেন, ঘর ও শান্তির অনুভূতির জন্য তাকে প্রয়োজন ছিল। তাই আমার সবচেয়ে কাছের বন্ধুকেই আমি আমার স্ত্রী করে নিলাম।

বৃহস্পতিবার সকালে তেলেগু রীতিতে বিবাহবন্ধনে আবদ্ধ হন রাশমিকা ও বিজয়। একই দিনে এই দম্পতির দ্বিতীয় বিবাহ অনুষ্ঠান হবে কোডাভা রীতি অনুসারে।

বিজয় দেবরাকোন্ডা তেলুগু রাজ্য থেকে এবং রাশমিকা কর্নাটকের কোডাভা সম্প্রদায়ের।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!