পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদী বিমান বন্দর সড়কের পাশে একটি সুপারী বাগান থেকে সঙ্গীত হোসেন (২৬) নামের এক অটোরিক্সা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ২০ ডিসেম্বর শুক্রবার সকাল ১০ টার দিকে এই লাশ উদ্ধার করা হয়। সঙ্গীত ঈশ্বরদীর আরামবাড়ীয়া গ্রামের মোঃ লিয়াকত হোসেনের ছেলে। বৃহস্পতিবার রাত ৮ টার পর থেকে সে নিখোঁজ ছিল।
জানা গেছে, সকালে বিমান বন্দর সড়কের পাশে জনৈক মজিবরের সুপারী বাগানে একটি লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে স্বজনদের অনুরোধে পোস্টমর্টেম ছাড়াই লাশ দাফনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করে।




