ads

মঙ্গলবার , ১২ ডিসেম্বর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জি এম কাদেরদের সঙ্গে জোট না করতে প্রধানমন্ত্রীকে রওশনের অনুরোধ

খবর টি পড়েছেন : ৫৮৫
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

গোলাম মোহাম্মদ (জি এম) কাদেরের নেতৃত্বে থাকা জাতীয় পার্টির সঙ্গে নির্বাচনী জোট না করার জন্য প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে অনুরোধ জানিয়েছেন সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ।মঙ্গলবার দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গণভবনে যান রওশন এরশাদ। সেখানে দুই নেতা বৈঠক করেন। এসময় প্রধানমন্ত্রীকে জাতীয় পার্টির কিছু বিষয় অবহিত করেন এবং ব্যক্তিগতভাবে কিছু অনুরোধ করেন রওশন।

Shamol Bangla Ads

গণভবন থেকে বের হয়ে যাওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে আলাপে রওশন বলেন, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে।’ তবে কী আলোচনা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি। নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রী কিছু বলেছেন কি না, এমন প্রশ্নের জবাবে রওশন বলেন, ‘এখন তো আর সময় নেই। আর কী বলবেন?’

জি এম কাদেরের নেতৃত্বে জাতীয় পার্টির নির্বাচনে যাওয়ার বিষয়ে রওশন বলেন, ‘জাতীয় পার্টির চেয়ারম্যান আমাদের সঙ্গে ভালো ব্যবহার করেননি। আমার ছেলের জায়গায় উনি ইলেকশন করছেন। ওর কথা তার মনে নেই।’

Shamol Bangla Ads

এসময় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, তিনি (রওশন এরশাদ) কথা বলার মতো অবস্থায় নেই। বিষয়টি নিয়ে কথা বলবেন আমাদের নেতা কাজী মামুনুর রশিদ।

এরপর কাজী মামুনুর রশিদ রওশন এরশাদের লিখিত একটি বক্তব্য সাংবাদিকদের দেন। লিখিত বক্তব্যে বলা হয়েছে, রওশন এরশাদ প্রধানমন্ত্রীকে বলেছেন, জি এম কাদের অবৈধভাবে জাতীয় পার্টির নেতৃত্ব দখল করেছেন। সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়ন চূড়ান্ত করার ক্ষেত্রে সুকৌশলে তাকে, সাদ এরশাদকে এবং গুরুত্বপূর্ণ নেতাদের সরিয়ে দিয়েছেন। দলের মধ্যে ‘ক্যু’ করে নেতৃত্ব গ্রহণ করেছেন। তিনি এসব বিষয় প্রধানমন্ত্রীকে জানিয়ে জি এম কাদেরদের সঙ্গে নির্বাচনী জোট না করার অনুরোধ করেছেন।

নির্বাচন অধিক গ্রহণযোগ্য করার জন্য জাতীয় পার্টি যাতে এককভাবে সারা দেশে প্রতিযোগিতামূলকভাবে নির্বাচন করে, সেটি নিশ্চিত করার জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছেন রওশন। গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় রওশন এরশাদের সঙ্গে ছিলেন ছেলে সাদ এরশাদ ও তার রাজনৈতিক সচিব গোলাম মসীহ্।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে বিএনপি, বিদেশিরও হাত আছে… পরবর্তী সংবাদ তৃতীয় দিনে প্রার্থিতা ফিরে পেলেন ৬১ জন

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads