ads

বৃহস্পতিবার , ৫ ফেব্রুয়ারি ২০২৬ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

তারুণ্যের প্রথম ভোট ন্যায় ও ইনসাফের পক্ষে হোক: আজহারী

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ৫, ২০২৬ ২:৪৫ অপরাহ্ণ

জনপ্রিয় ইসলামি আলোচক মিজানুর রহমান আজহারী তরুণ ভোটারদের উদ্দেশে একটি বিশেষ বার্তা দিয়েছেন। তিনি নতুন প্রজন্মের ভোটারদের ন্যায় ও ইনসাফের পক্ষে থাকার আহ্বান জানিয়েছেন। ৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে ওই আহ্বান জানান তিনি।

Shamol Bangla Ads

ফেসবুক পোস্টে আজহারী লিখেছেন, ‘তারুণ্যের প্রথম ভোট, ন্যায় ও ইনসাফের পক্ষে হোক।’

তার এই সংক্ষিপ্ত অথচ তাৎপর্যপূর্ণ পোস্টটি স্বল্প সময়ের মধ্যেই ব্যাপক আলোচনার সৃষ্টি করে। পোস্ট করার পরপরই এতে হাজার হাজার রিয়েকশন ও মন্তব্য জমা পড়ে। বিপুল সংখ্যক নেটিজেন তার এই আহ্বানকে সাধুবাদ জানিয়েছেন।

Shamol Bangla Ads

ফেসবুক ব্যবহারকারীদের মন্তব্যে উঠে আসে- দেশের বর্তমান প্রেক্ষাপটে তরুণদের সচেতনতা এবং সঠিক সিদ্ধান্ত অত্যন্ত জরুরি। প্রথমবার যারা ভোট দেবেন, তাদের ওপর দেশের ভবিষ্যৎ নির্ভর করছে। মিজানুর রহমান আজহারী সরাসরি কোনো রাজনৈতিক দলের নাম উল্লেখ না করলেও, তার এই ‘ন্যায় ও ইনসাফ’-এর বার্তাটি তরুণ সমাজকে নৈতিকতার ভিত্তিতে সিদ্ধান্ত নিতে উৎসাহিত করবে বলে মনে করছেন তার অনুসারীরা।

উল্লেখ্য, মিজানুর রহমান আজহারী তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় একজন বক্তা। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি নিয়মিত সমসাময়িক বিষয়ে মতামত দেন এবং তরুণদের নৈতিকতা ও সামাজিক সচেতনতা নিয়ে তার বক্তব্য ব্যাপকভাবে আলোচিত। তরুণদের ভূমিকার গুরুত্বের ওপর জোর দিতেই তার এই বার্তা বলে মনে করছেন অনুসারীরা।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!