ads

বুধবার , ৪ ফেব্রুয়ারি ২০২৬ | ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বরিশালে বিএনপির জনসভা শুরু

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ৪, ২০২৬ ১:৩৩ অপরাহ্ণ

বিএনপির বরিশাল বিভাগীয় জনসভা শুরু হয়েছে। ৪ ফেব্রুয়ারি বুধবার সকাল ১১টায় বরিশাল বেলস পার্কে আয়োজিত এই জনসভা শুরু হয়। ইতোমধ্যে বিভাগের ৬টি জেলা থেকে বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে সমাবেশ প্রাঙ্গণ কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। শুরুতে বক্তব্য রাখছেন স্থানীয় নেতাকর্মীরা।

Shamol Bangla Ads

দুপুর ১২টায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এই জনসভার মঞ্চে উপস্থিত হবেন। এরপর তিনি নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন।
এখনো খণ্ড খণ্ড মিছিল নিয়ে জেলা, উপজেলা, পৌরসভা ও মহানগরের নেতাকর্মীরা সমাবেশে যোগ দিতে আসছেন। নেতাকর্মীদের চোখেমুখে আনন্দের ছাপ দেখা যাচ্ছে।

দীর্ঘ ২০ বছর পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বরিশালে আসছেন। জনসভায় বিভাগের ২১টি সংসদীয় আসনের বিএনপি ও জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থীরা উপস্থিত থাকবেন।

Shamol Bangla Ads

বিএনপির বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন বলেন, আমাদের দলীয় চেয়ারম্যান তারেক রহমান ১২টায় সভা মঞ্চে আসবেন এবং গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন। দীর্ঘ ২০ বছর পর তিনি বরিশালে আসছেন তাই বরিশালবাসীর অনেক চাওয়া-পাওয়া তার কাছে থাকবে, এটাই স্বাভাবিক।

কারণ বরিশালের যত উন্নয়ন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান করেছেন।
তিনি বলেন, দলীয় নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে জনসভায় যোগ দিতে আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে একবার দেখার জন্য।

Need Ads