ads

বুধবার , ১৪ জানুয়ারি ২০২৬ | ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিশ্বকাপ ট্রফি এখন বাংলাদেশে, দেখতে মানতে হবে কিছু নির্দেশনা

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ১৪, ২০২৬ ১:২৮ অপরাহ্ণ

বিমানে চড়ে বিশ্ব ভ্রমণে বের হয়েছে বিশ্বকাপ ট্রফি। সেই ভ্রমণের অংশ হিসেবে আজ বুধবার ঢাকায় আনা হয়েছে ট্রফিটি। সেখানে নির্বাচিত কিছু মানুষ ট্রফিটির সঙ্গে ছবি তুলতে পারবেন। তবে এজন্য মানতে হবে কিছু নির্দেশনা।

Shamol Bangla Ads

জানা গেছে, গত ১৫ নভেম্বর থেকে ৮ জানুয়ারি ইন্টারঅ্যাকটিভ ‘আন্ডার দ্য ক্যাপ’ প্রোমো ক্যাম্পেইন আয়োজন করেছিল কোকা-কোলা। সেই ক্যাম্পেইন বিজয়ীরাই এই ট্রফি দেখতে পারবেন। ছবি তোলার সুযোগও পাবেন। এ জন্য অবশ্যই বৈধ টিকিটের প্রিন্ট কপি বা সফট কপি অথবা স্ক্রিনশট দেখাতে হবে।

এরপর যাচাই-বাছাইয়ের জন্য কোকা-কোলার ক্যাপও সঙ্গে নিতে হবে। এ ছাড়া ফুটবল ফেডারেশন ও ফুটবল সংশ্লিষ্ট ব্যক্তিরা ছবি তোলার সুযোগ পাবেন।
‎‎আয়োজক প্রতিষ্ঠানের পক্ষ থেকে দর্শনার্থীদের জন্য কিছু বাধ্যবাধকতাও দেওয়া হয়েছে। কোনো অবস্থাতেই ট্রফি স্পর্শ করা যাবে না।

Shamol Bangla Ads

৭/১০ ইঞ্চির চেয়ে বড় ব্যাকপ্যাক বহন করা যাবে না। ভেন্যুতে ধূমপান সম্পূর্ণ নিষিদ্ধ। কোনোভাবেই টিকিট হস্তান্তর, পুনরায় ব্যবহার বা শেয়ার করা যাবে না। ধারালো বা নিষিদ্ধ সামগ্রী বহন করা যাবে না। এ ছাড়া কোনো দেশ বা ফুটবল দলের পতাকাও সঙ্গে আনা যাবে না।

প্রসঙ্গত, আজ বুধবার সকাল ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় বিশ্বকাপের সোনালি ট্রফিটি। এই নিয়ে চতুর্থবারের মতো বাংলাদেশে পা রাখল বিশ্বকাপের ট্রফিটি। এ সফরে ফিফার প্রতিনিধি হয়ে এসেছেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপ জয়ী দলের মিডফিল্ডার গিলবার্তো সিলভা। সর্বশেষ ২০২২ সালে বাংলাদেশের ফুটবলপ্রেমীরা দেখতে পেয়েছিলেন পাঁচ কেজি ওজনের ১৮ ক্যারেট স্বর্ণের স্বপ্নিল ট্রফিটি। তার আগে ফিফার ট্রফি ট্যুর বাংলাদেশে এসেছে ২০০২ ও ২০১৩ সালে।

Need Ads
error: কপি হবে না!