একটু পরেই
নামবে সন্ধ্যা
তুমি এখনই বলোনা যাই
আধো আলো
আর আধো অন্ধকারে
তোমাকে দেখব আজ
ভাবছি তাই।

হাসনাহেনা ফুটে
এমনি ক্ষণে
মনের জানালা খুলে যায়
সংগোপনে
এখনই উঠবে হেসে
জোনাক তারা
তোমাকে আমাকে নিয়ে
দিশেহারা
যেও না একটু থাকো
বলবে সবাই।
চাঁদ দেয় যে উকি
মেঘেরই ফাকে
তেমনি করে কতদিন
দেখিনি তাকে
তোমাকে আমাকে নিয়ে
স্বপ্ন দেখা
তোমাকে আমাকে নিয়ে
দিশেহারা
সময় হঠাৎ যদি থমকে দাঁড়ায়।




