ads

বৃহস্পতিবার , ১৮ জানুয়ারি ২০২৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আর্থিক খাত সংস্কারে সহায়তা করবে বিশ্বব্যাংক : অর্থমন্ত্রী

খবর টি পড়েছেন : ২৬৭
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

আর্থিক খাত সংস্কারে বিশ্বব্যাংক সহায়তা করবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ে তাঁর সঙ্গে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদুল্লায়ে সেক-এর সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

Shamol Bangla Ads

এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, বিশ্বব্যাংক জানিয়েছে দেশের আর্থিক খাতে সংস্কার দরকার। এ বিষয়ে তারা সহযোগিতা করতে প্রস্তুত। একই সঙ্গে অর্থনৈতিক উন্নয়নে সার্বিক সহায়তার প্রতিশ্রুতিও দিয়েছেন।

কোন কোন বিষয়ে সংস্কার করা হবে জানতে চাইলে সুনিদির্ষ্ট কোনো খাত উল্লেখ না করে তিনি বলেন, সার্বিকভাবেই সংস্কারের বিষয়ে আলোচনা হয়েছে।

Shamol Bangla Ads

আবদুল্লায়ে সেক বলেন, স্বাধীনতার পর এ পর্যন্ত প্রায় ৫২ বিলিয়ন ডলারের আর্থিক সহায়তা দিয়েছে বিশ্বব্যাংক। সম্প্রতি আরও ১৬ বিলিয়ন ডলারের সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

এদিকে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বৈঠকে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর এ দেশের আর্থিক খাতের মুদ্রা বিনিময় হার, মুদ্রানীতি, সুদের হার সংস্কারের পাশাপাশি মূল্যস্ফীতি কমানোর কার্যকর উদ্যোগ নিতে বলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেখ হাসিনার পুনরায় প্রধানমন্ত্রী হওয়া জরুরি ছিল :… পরবর্তী সংবাদ টিআইবি বিএনপির দালাল : ওবায়দুল কাদের

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads