ads

সোমবার , ১৭ নভেম্বর ২০২৫ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে সহোদর ভাইকে হত্যার দায়ে ছোটভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড

স্টাফ রিপোর্টার
নভেম্বর ১৭, ২০২৫ ২:১৫ অপরাহ্ণ

শেরপুরে সহোদর বড়ভাইকে হত্যার দায়ে ছোটভাই মো. ইয়াকুব আলীকে (৫৫) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। ১৭ নভেম্বর সোমবার দুপুরে সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ জহিরুল কবির আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। রায়ে একইসাথে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

Shamol Bangla Ads

সাজাপ্রাপ্ত ইয়াকুব আলী নালিতাবাড়ী উপজেলার দক্ষিণ সন্যাসীভিটা গ্রামের মৃত নছিমুদ্দিন মুন্সীর ছেলে। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা জজ আদালতের পিপি অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল মান্নান।

আদালত সূত্রে জানা যায়, ২০১৩ সালের ২৫ মার্চ বিকেল ৪টার দিকে নালিতাবাড়ী উপজেলার দক্ষিণ সন্যাসীভিটা গ্রামের নিজেদের বাড়ির আঙিনার একটি জাম গাছের ডাল কাটাকে কেন্দ্র করে ইয়াকুব আলী ও তার সহোদর বড়ভাই হাতেম আলীর (৪৫) মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ইয়াকুব আলী তার বড়ভাই হাতেম আলীকে ধারালো দা দিয়ে ঘাড়ের পিছনে কোপ দিলে সে গুরুতর আহত হয়। পরবর্তীতে ৩১ মার্চ হাতেম আলী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

Shamol Bangla Ads

ওই ঘটনায় মৃত হাতেম আলীর স্ত্রী মোছা. মাজেদা বেগম বাদী হয়ে নালিতাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে বিচারিক পর্যায়ে মামলার বাদী, প্রত্যক্ষদর্শী সাক্ষী, তদন্তকারী কর্মকর্তা, ময়নাতদন্তকারী চিকিৎসকসহ মোট ১৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়। রায় ঘোষণার পর সাজা পরোয়ানামূলে আসামিকে শেরপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!