ads

রবিবার , ৫ অক্টোবর ২০২৫ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সুস্বাস্থ্যের জন্য কখন এবং কতটা ফল খাওয়া জরুরি?

শ্যামলবাংলা ডেস্ক
অক্টোবর ৫, ২০২৫ ১:৫৬ অপরাহ্ণ

ফলে রয়েছে নানা ধরনের ভিটামিন, খনিজ পদার্থ, ফাইবার ও অ্যান্টি-অক্সিড্যান্ট, যা শরীরের রোগ প্রতিরোধক্ষমতা বাড়াতে সাহায্য করে। তবে মনে রাখতে হবে, সব সময় বা অতিরিক্ত পরিমাণে ফল খাওয়া কিন্তু উপকারের বদলে ক্ষতি ডেকে আনতে পারে।

Shamol Bangla Ads

ফল অতিরিক্ত খেলে কী ক্ষতি হতে পারে?
ফলে প্রাকৃতিক শর্করার পরিমাণ বেশি থাকে। বিশেষ করে, এতে থাকে ফ্রুক্টোজ।

যা অতিরিক্ত মাত্রায় শরীরে গেলে ফ্যাটি লিভার হওয়ার ঝুঁকি তৈরি হতে পারে। অতিরিক্ত ফল খেলে রক্তে শর্করার মাত্রা বেড়ে যেতে পারে, যা ইনসুলিনের ভারসাম্য নষ্ট করতে পারে। এর ফলে হার্টে চাপ পড়তে পারে এবং করোনারি আর্টারির ওপর প্রভাব ফেলতে পারে। তাই হৃদরোগের ঝুঁকি কমাতে ফল খাওয়ার পরিমাণ নিয়ন্ত্রণে রাখা জরুরি।

Shamol Bangla Ads

কখন ফল খাওয়া সবচেয়ে ভালো?
পুষ্টিবিদদের মতে, দিনে একবার ফল খাওয়া যথেষ্ট। বিশেষ করে সকালের নাশতায় ফল খাওয়া সবচেয়ে উপকারী। নিয়মিত অতিরিক্ত পরিমাণে ফল না খেয়ে ঋতুভিত্তিক (মৌসুমি) ফল অল্প পরিমাণে খাওয়া ভালো। এতে শরীর পুষ্টিও পায়, আবার কোনো নেতিবাচক প্রভাবও পড়ে না।

Need Ads
error: কপি হবে না!