ads

সোমবার , ২২ সেপ্টেম্বর ২০২৫ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এবার সিয়ামের সঙ্গে জুটি বাঁধছেন সাবিলা নূর

শ্যামলবাংলা ডেস্ক
সেপ্টেম্বর ২২, ২০২৫ ১:২০ অপরাহ্ণ

বর্তমান প্রজন্মের জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদকে নিয়ে নতুন সিনেমা বানাচ্ছেন নির্মাতা মেহেদী হাসান হৃদয়। সিনেমার নাম ‘রাক্ষস’। এর নায়িকা কে হচ্ছেন-তা নিয়ে দীর্ঘদিন ধরে ছিল কৌতূহল। প্রথমে শোনা গিয়েছিল, সিয়ামের বিপরীতে প্রথমে কয়েকজন নায়িকার নাম শোনা গেলেও সেটি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। এবার নতুন খবর মিলেছে- ‘রাক্ষস’ সিনেমার নায়িকা হিসেবে চূড়ান্ত হয়েছেন সাবিলা নূর।

Shamol Bangla Ads

এর আগে রায়হান রাফীর পরিচালনায় শাকিব খানের বিপরীতে ‘তাণ্ডব’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয়েছিল সাবিলার। শাকিবের পর এবার সিয়ামের সঙ্গে জুটি বাঁধতে যাচ্ছেন তিনি। সূত্র বলছে, সাবিলা নূর ইতিমধ্যেই ‘রাক্ষস’-এর জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসবে। আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত সিনেমাটি নিয়ে মন্তব্য করেননি কেউ।

জানা যায়, শিগগিরই সংবাদ সম্মেলন করে ‘রাক্ষস’-এর নায়ক-নায়িকাসহ পুরো অভিনয়শিল্পীর নাম প্রকাশ করা হবে।

Shamol Bangla Ads

মেহেদী হাসান হৃদয়ের প্রথম সিনেমা ‘বরবাদ’-এর প্রধান চরিত্রে অভিনয় করেন শাকিব খান। তার বিপরীতে দেখা যায় কলকাতার নায়িকা ইধিকা পালকে। তবে হৃদয় এবার তার সিনেমায় দেশি নায়িকাকে নিয়ে কাজ করবেন বলেও নিশ্চিত করেছে তার ঘনিষ্ঠ সূত্র। সব ঠিক থাকলে ২০২৬ সালের রোজার ঈদে সিনেমাটি বড় পর্দায় মুক্তি দেওয়া হবে বলেও নিশ্চিত করেন তিনি।

Need Ads
error: কপি হবে না!