ads

মঙ্গলবার , ২৫ মে ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঘূর্ণিঝড় ‘ইয়াস’: সারাদেশে নৌযান চলাচল বন্ধ ঘোষণা

খবর টি পড়েছেন : ২৬৫
ঘূর্ণিঝড় ‘ইয়াস’: সারাদেশে নৌযান চলাচল বন্ধ ঘোষণা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ঘূর্ণিঝড় ‘ইয়াস’-এর কারণে সারাদেশে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডাব্লিউটিএ)। আজ মঙ্গলবার (২৫ মে) দুপুরে এ সিদ্ধান্তের কথা জানায় তারা। এর ফলে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত সারাদেশে সব ধরনের যাত্রীবাহী ও পণ্যবাহী লঞ্চ থেকে শুরু করে ছোট নৌকা চলাচল বন্ধ থাকবে।

Shamol Bangla Ads

এদিকে প্রবল আকার ধারণ করেছে বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় ‘ইয়াস’। এমন অবস্থায় দেশের সমুদ্র বন্দরগুলোকে দুই নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়াও ঢাকা ও রাজশাহীসহ দেশের ষোল অঞ্চলের নদী বন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এটি আরও ঘনীভূত হয়ে উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে বুধবার (২৬ মে) ভোর নাগাদ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে পৌঁছাতে পারে।
আবহাওয়ার এক পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, বগুড়া, ঢাকা, টাঙ্গাইল, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, মাদারিপুর, খুলনা, বরিশাল, নোয়াখালি, কুমিল্লা, চট্টগ্রাম, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কি.মি. বেগে বৃষ্টি অথবা বজ্র-বৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

 

Need Ads
পূর্ববর্তী সংবাদ দেশে করোনায় আরও ৪০ মৃত্যু, আক্রান্ত ১৬৭৫ পরবর্তী সংবাদ ২৩ দিন পর হাসপাতাল থেকে বাসায় ফিরলেন রওশন…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads