ads

রবিবার , ২১ সেপ্টেম্বর ২০২৫ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আনুষ্ঠানিকভাবে অবসর ঘোষণার প্রয়োজন দেখছেন না তামিম

শ্যামলবাংলা ডেস্ক
সেপ্টেম্বর ২১, ২০২৫ ৯:০৬ অপরাহ্ণ

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন তামিম ইকবাল। তবে ঘরোয়া ক্রিকেট থেকে ব্যাট-প্যাড তুলে রাখেননি তিনি। সেদিক থেকে মাঠ থেকেই তার বিদায় নেওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু আজ যা জানালেন বাংলাদেশের সাবেক ওপেনার তাতে মাঠ থেকে বিদায় নেওয়ার সম্ভাবনা নেই।

Shamol Bangla Ads

কেননা এখন আর আনুষ্ঠানিকভাবে অবসর ঘোষণার কিছু নাই বলে জানিয়েছেন তামিম। আজ এক সংবাদ সম্মেলনে এমনটিই জানিয়েছেন গত মার্চে হার্ট অ্যাটাক করার পর থেকেই মাঠের বাইরে থাকা সাবেক অধিনায়ক। তিনি বলেছেন, ‘অবসর নেওয়ার কোনো দরকার নেই। এটা তো সবাই বোঝেন, যদি বিসিবিতে নির্বাচিত হই তাহলে আর ক্রিকেট খেলব না। কিন্তু এটা কোথাও লেখা নাই যে, আমি খেলতে পারব না। তাই আনুষ্ঠানিকভাবে অবসর ঘোষণা দেওয়ার কোনো প্রয়োজন নেই।’

বিসিবিতে নির্বাচিত হলে চ্যারিটি ছাড়া অন্য কোনো ম্যাচ খেলবেন না বলে জানিয়েছেন তামিম। ৩৬ বছর বয়সী সাবেক ওপেনার বলেছেন, ‘যেহেতু প্রশ্ন উঠেছে সেহেতু বলে দিলাম, আমি যদি নির্বাচিত হই তাহলে এই দেশে ক্রিকেটের (মাঠে খেলার বিষয়ে) সঙ্গে আমার কোনো ধরনের সম্পর্ক থাকবে না। যদি অন্য কোথাও কোনো চ্যারিটি ম্যাচ হয়, সেটা তো আমি খেলতেই পারি।’

Shamol Bangla Ads

আসন্ন বিসিবির নির্বাচন যেন স্বচ্ছ হয় সংবাদ সম্মেলনে সে বিষয়েও নিজের মতামত জানান তামিম। তিনি বলেছেন, ‘আমি শুধু স্বচ্ছ একটি নির্বাচন চাই, ফলাফল যাই হোক এতে আমার কোনো সমস্যা নেই। স্বচ্ছ নির্বাচন আমার চাওয়া, জিতি বা হারি তা পরের ব্যাপার।’

Need Ads
error: কপি হবে না!