ads

বুধবার , ২১ মে ২০১৪ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ভারতের নির্বাচনী ফলাফল বাংলাদেশে কোন প্রভাব ফেলবে না : মুজিবনগরে গওহর রিজভী

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মে ২১, ২০১৪ ৩:০০ অপরাহ্ণ

Pic-1মেহের আমজাদ, মেহেরপুর : প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী বলেছেন, ভারতের নির্বাচন বাংলাদেশে কোন প্রভাব ফেলবে না। ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক দীর্ঘদিনের। এ সম্পর্ক নষ্ট হবার নয়। যে সমস্যাগুলো ছিল সেগুলো গত পাঁচ বছরে আমরা সমাধান করেছি। গতকাল মঙ্গলবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী ঐতিহাসিক মুজিবনগরে পরিদর্শনে গিয়ে এ কথা বলেছেন। দুপুর ২ টায় ঐতিহাসিক মুজিবনগরে পৌঁছে মুক্তিযুদ্ধ ভিত্তিক স্মৃতি মানচিত্র, স্মৃতি সৌধ পরিদর্শন করেন তিনি। পরে সাংবাদিকদের সাথে মত বিনিময়ের সময় তিনি আরো বলেন, মেহেরপুরে স্থল বন্দর স্থাপনের ব্যাপারে ভারত ও বাংলাদেশের বাণিজ্য মন্ত্রনালয়ের মন্ত্রী ও কর্মকর্তাদের সাথে আলোচনা করে যত দ্রুত সম্ভব স্থলবন্দর বাস্তবায়নের চেষ্টা করা হবে। এ সময় মেহেরপুর জেলা প্রশাসক মাহমুদ হোসেন, গনপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আহসান উল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক হেমায়েত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার শেখ প্রমুখ উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

গাংনীতে ছাদ থেকে পড়ে পিতা নিহত : শিশু পুত্র আহত

Shamol Bangla Ads

মেহেরপুরের গাংনী উপজেলার বামুন্দী পশ্চিমপাড়া এলাকায় ঘরের ছাদ থেকে পড়ে পিতা নিহত ও শিশু মারাত্বক আহত হয়েছে। নিহত আহসান হাবীব বকুল (৩৫) বামুন্দী গ্রামের হাজী আব্দুল বারীর ছেলে। গতকাল মঙ্গলবার সকাল ৭ টার দিকে মর্মান্তিক এ ঘটনা ঘটে।
স্থানীয় ও বামুন্দী পুলিশ ফাঁড়ির ইনচার্জ সামসুল হক জানান, ফজরের নামায পড়ার পর শিশুটির মা মিলি আক্তার রাস্তায় হাঁটতে যান। এ সময় পিতা আহসান হাবীব বকুল ১০ মাস বয়সী শিশু তানভীর আহম্মেদকে নিয়ে নিজ ঘরের ছাদের উপর পায়চারী করার সময় অসাবধানতা বসত হঠাৎ ছাদ থেকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন। এ ছাড়া শিশু তানভীর আহম্মেদ মারাত্বক আহত হয়েছে। শিশু তানভীর আহম্মেদ কুষ্টিয়া মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে নিশ্চিত করেছেন ইনচার্জ সামসুল হক।

Need Ads
error: কপি হবে না!