ads

শনিবার , ৬ সেপ্টেম্বর ২০২৫ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কোয়াবের নয়া সভাপতি মিঠুন

শ্যামলবাংলা ডেস্ক
সেপ্টেম্বর ৬, ২০২৫ ২:১৭ অপরাহ্ণ

ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) ক্রিকেটারদের সব বিষয় দেখভাল করে। গেল বছরখানেক ধরে এই সংগঠনটির কার্যক্রম একরকম বন্ধ হয়ে ছিল। তবে আজ (৪ সেপ্টেম্বর) নির্বাচনের মাধ্যমে নতুন করে শুরুর পথে সংগঠনটি। আর সেই যাত্রায় কোয়াবের সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মিঠুন।

Shamol Bangla Ads

কোয়াবের নির্বাচনের পদ সংখ্যা ১১টি। এর মধ্যে ১০ পদেই একক প্রার্থী থাকায় ভোটের প্রয়োজন পড়েনি। কেবল সভাপতি পদের লড়াই হয়েছে আজ।

বিসিবি প্রাঙ্গণে বিকেল ৩টায় নির্বাচন শুরু হয়। পাঁচটা পর্যন্ত ভোট দেওয়ার সুযোগ পান ভোটাররা। এবার স্বশরীরে তো বটেই, অনলাইনেও ভোট দেওয়ার সুযোগ ছিল। মোট ২১৫ ভোটের মাঝে ১৮৮ জন ভোট দিয়েছেন। যেখানে ১৫৪টি ভোট পেয়েছেন মিঠুন। অন্যদিকে সেলিম শাহেদ পান ৩৪টি ভোট।

Shamol Bangla Ads

এরই মধ্যে কার্যকরী পরিষদের সদস্য হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, আকবর আলি, রুমানা আহমেদ, শামসুর রহমান শুভ, ইরফান শুক্কুর, খালেদ মাসুদ পাইলট ও ইমরুল কায়েস।

Need Ads
error: কপি হবে না!