ads

বুধবার , ৩ সেপ্টেম্বর ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

৩ দিনের রিমান্ডে অভিনেতা সিদ্দিক

খবর টি পড়েছেন : ৬৫৫
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

৩ দিনের রিমান্ডে অভিনেতা সিদ্দিকুর রহমান। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে গুলশানে ফার্নিচার দোকানের কর্মচারী পারভেজ বেপারী হত্যা মামলায় সিদ্দিকুরের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ৩ সেপ্টেম্বর বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) মো. জিয়াদুর রহমানের আদালত রাষ্ট্র ও আসামিপক্ষের শুনানি শেষে ওই আদেশ দেন।

Shamol Bangla Ads

মামলার তদন্তকারী কর্মকর্তা গুলশান থানার উপ-পরিদর্শক সামিউল ইসলাম আসামির ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। রিমান্ড আবেদনে বলা হয়, এই আসামি অত্যন্ত সুকৌশলে শাহজাদপুরের সুবাস্তু নজরভ্যালির সামনে উপস্থিত থেকে অর্থের জোগান দিয়ে বৈষম্যবিরোধী ছাত্র-জনতাকে নিবৃত্ত করার জন্য ঘটনা ঘটায়। এজাহারনামীয় ২২৩ নম্বর আসামি হওয়ায় তার নেতৃত্বে এ মামলার ঘটনা ঘটে বলে জানা যায়। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে ব্যাপক জিজ্ঞাসাবাদ, পলাতক আসামিদের গ্রেফতারের জন্য অভিযান পরিচালনা, ঘটনার অর্থের জোগানদাতা ও পরিকল্পনাকারীদের তথ্য সংগ্রহ ও গ্রেফতার, ওই ঘটনায় নেতৃত্বদানকারীদের তথ্য সংগ্রহ ও গ্রেফতার এবং অস্ত্র উদ্ধার, এই পাঁচ কারণে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

উল্লেখ্য, গত ২৯ এপ্রিল বেইলি রোড দিয়ে যাওয়ার সময় কিছু লোক সিদ্দিককে আটক করেন। মারধর করে রমনা মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করা হয় তাকে। এরপর তাকে গুলশান থানায় হস্তান্তর করে রমনা মডেল থানা পুলিশ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ জামায়াত ও শিবিরের আশ্রয়দাতা পাকিস্তান: রাকিব পরবর্তী সংবাদ মহেশখালী-মাতারবাড়ীতে নতুন শহরের জন্ম হবে : প্রধান উপদেষ্টা

সর্বশেষ - আইন-আদালত

Shamol Bangla Ads