ads

বুধবার , ৩ সেপ্টেম্বর ২০২৫ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জামায়াত ও শিবিরের আশ্রয়দাতা পাকিস্তান: রাকিব

শ্যামলবাংলা ডেস্ক
সেপ্টেম্বর ৩, ২০২৫ ৯:২২ অপরাহ্ণ

জামায়াতে ইসলামীর রাজনৈতিক পৃষ্ঠপোষক পাকিস্তান বলে মন্তব্য করেছেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। ৩ সেপ্টেম্বর বুধবার সকালে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে নারী নিপীড়নের বিরুদ্ধে আয়োজিত মানববন্ধনে ওই মন্তব্য করেন তিনি।

Shamol Bangla Ads

রাকিব বলেন, আওয়ামী লীগ ও ছাত্রলীগ ভারতের ঘনিষ্ঠ, আর জামায়াত-শিবিরের ভরসাস্থল পাকিস্তান। কেবল বিএনপি-ছাত্রদলই হৃদয়ে ধারণ করে—সবার আগে বাংলাদেশ।
তিনি আরও প্রশ্ন তোলেন, ইসলাম প্রতিষ্ঠার নামে যারা গণহত্যা ও ধর্ষণে লিপ্ত হয়েছে, তারা কি কোরআনের কোনো আয়াত থেকে এর অনুমতি নিয়েছিল? ওইসময় রাকিব বলেন, ইসলামি ব্যাংকের অর্থ সহায়তা বন্ধ হয়ে গেলে শিবিরের কোনো কর্মীই আর দৃশ্যমান থাকবে না।’ ফরহাদের মতো বিতর্কিত ব্যক্তিদের রক্ষা করতে প্রশাসন সক্রিয়ভাবে কাজ করছে বলেও অভিযোগ করেন তিনি।

বট আইডি প্রসঙ্গে রাকিব বলেন, ৫ আগস্টের পর স্পষ্ট হয়েছে—কোনো একটি চক্র মওদুদীবাদী আদর্শ আড়াল করে প্রযুক্তির আড়ালে রাজনীতি করছে।’ তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘বট আইডিধারীদের ব্যালটে জবাব দিন। ডাকসু-জাকসু নির্বাচনে তাদের প্রতিহত করুন।

Shamol Bangla Ads

ছাত্রশিবিরকে উদ্দেশ করে রাকিব বলেন, ঢাবিতে আপনাদের আত্মস্বীকৃত কর্মীর সংখ্যা কত? যদি প্রকাশ্যে আসতে লজ্জা পান, তবে চুড়ি-বোরকা পরে রাজনীতি করুন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!