ads

মঙ্গলবার , ১৮ ফেব্রুয়ারি ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ড. শামসুজ্জোহার ৫১তম শাহাদাতবার্ষিকী আজ

খবর টি পড়েছেন : ২৪০
ড. শামসুজ্জোহার ৫১তম শাহাদাতবার্ষিকী আজ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

রাজশাহী : শহীদ ড. শামসুজ্জোহার ৫১তম শাহাদাতবার্ষিকী আজ ( ১৮ ফেব্রুয়ারি মঙ্গলবার)। এ উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসনের উদ্যোগে ক্যাম্পাসে কালো পতাকা উত্তোলন, সকাল পৌনে ৭টায় ড. জোহার মাজার ও স্মৃতিফলকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

Shamol Bangla Ads

জানা যায়, ১৯৬৯ সালের ১৮ ফেব্রুয়ারি ১৪৪ ধারা ভেঙে মিছিল বের করেন রাবি শিক্ষার্থীরা। খবর পেয়ে সেখানে ছুটে যান প্রক্টর শামসুজ্জোহাসহ অন্যান্য শিক্ষকরা। ‘আমি বলছি গুলিবর্ষণ হবে না। আর যদি গুলি করা হয়, তবে কোনো ছাত্রের গায়ে লাগার আগে তা আমার গায়ে লাগবে।’ পাকিস্তানি হানাদার বাহিনীর আক্রমণ থেকে শিক্ষার্থীদের বাঁচাতে এভাবেই কণ্ঠ তুলেছিলেন শামসুজ্জোহা। একপর্যায়ে হানাদার বাহিনী বেয়নেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে মারতে থাকে জোহাকে। রক্তে ভেসে যায় মতিহারের সবুজ চত্বর।

Need Ads
পূর্ববর্তী সংবাদ দুদক পরিচালক হলেন জনসংযোগ কর্মকর্তা প্রনব পরবর্তী সংবাদ মোবাইল টাওয়ার রেডিয়েশনের মাত্রা ক্ষতিকর নয় : বিটিআরসি

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads