ads

মঙ্গলবার , ২ সেপ্টেম্বর ২০২৫ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পেটের সমস্যা দূর করবে যে ৫ খাবার

শ্যামলবাংলা ডেস্ক
সেপ্টেম্বর ২, ২০২৫ ১:২৬ অপরাহ্ণ

শরীর সুস্থ রাখতে এবং পেশির গঠনের জন্য প্রতিদিনের খাদ্যতালিকায় প্রোটিন থাকা জরুরি। প্রোটিনের নানা ধরন রয়েছে। সব ধরনের প্রোটিন সহজে হজম হয় না। ফলে অতিরিক্ত মাত্রায় তা খেলে সমস্যা তৈরি হতে পারে। পেটফাঁপা থেকে শুরু করে পেটব্যথাও হতে পারে। তাই যাদের পেটের সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে সেই প্রোটিনই খাওয়া উচিত, যা স্বাস্থ্যকর এবং সহজে হজম হবে। চলুন জেনে নেওয়া যাক, কোন খাবার খেলে সুস্থ থাকবেন—

Shamol Bangla Ads

দুধ

অনেকেই দুধ হজম করতে পারেন না। কারও ল্যাকটোজে অ্যালার্জি থাকতে পারে। কিন্তু এ ধরনের সমস্যা না থাকলে দৈনিক প্রোটিনের চাহিদা মেটাতে দুধ শক্তিশালী মাধ্যম। ১০০ মিলিলিটার দুধে প্রায় ৩.৫ গ্রাম প্রোটিন থাকে। একই সঙ্গে দুধের ক্যালশিয়াম হাড়ের শক্তি বৃদ্ধি করে।

Shamol Bangla Ads

ডিম

একটি ডিমের মধ্যে ৭ থেকে ৯ গ্রাম প্রোটিন থাকে। ডিমে ফাইবারের অংশ কম থাকে। তাই সহজেই তা হজম করা যায়। অর্ধসিদ্ধ বা ডিমের পোচ সহজ পাচ্যও।

ডাল

মুগ, মসুর, ছোলা— দেহের প্রোটিনের ঘাটতি মেটাতে পারে। কিছু কিছু ডালে ফাইবার বেশি থাকে। তবে ভেজানো মুগ ডাল বা কাবুলি ছোলা খাওয়া যেতে পারে। পেটের পক্ষেও তা উপকারী।

মাছ

যে কোনো মাছ প্রোটিনের উৎস। মাংসের তুলনায় মাছ সহজে হজম হয়। ফলে পেটের সমস্যা দূরে থাকে। অন্যদিকে ১০০ গ্রাম মাছে প্রায় ২০ থেকে ৩০ গ্রাম প্রোটিন থাকে।

দই

দইয়ের তুলনায় ইয়োগার্টের মধ্যে প্রোটিন বেশি থাকে। ১০০ গ্রাম ইয়োগার্টে প্রায় ১০ গ্রাম প্রোটিন থাকে। একই সঙ্গে তার মধ্যে যথেষ্ট পরিমাণে ক্যালশিয়াম ও পটাশিয়ামও থাকে।

Need Ads
error: কপি হবে না!