ads

রবিবার , ২৪ আগস্ট ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সৌদিতে এক সপ্তাহে প্রায় ২২ হাজার প্রবাসী গ্রেফতার

শ্যামলবাংলা ডেস্ক
আগস্ট ২৪, ২০২৫ ১:৪২ অপরাহ্ণ

সৌদি আরবে অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে চলমান অভিযানে এক সপ্তাহে গ্রেফতার হয়েছেন ২২ হাজারের বেশি মানুষ। আবাসিক, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন ভঙ্গের দায়ে তাদের আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। ২৩ আগস্ট শনিবার সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে ওই তথ্য জানিয়েছে সৌদি গেজেট।

Shamol Bangla Ads

এদের মধ্যে ১৩ হাজার ৫৫১ জনকে আবাসিক আইন লঙ্ঘনের দায়ে, অবৈধভাবে সীমান্ত পাড়ি দেয়ার চেষ্টা করায় ৪ হাজার ৬৬৫ জনকে এবং শ্রম আইন লঙ্ঘনের জেরে আরও ৪ হাজার ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের দায়ে ১ হাজার ৭৮৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে ৫৭ শতাংশ ইউথোপিয়ান, ৪২ শতাংশ ইয়েমেনি এবং ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক।

Shamol Bangla Ads

এছাড়া সৌদি থেকে অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে অন্যদেশে প্রবেশের চেষ্টাকালে আরও ৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং পরিবহন আইন লঙ্ঘনের দায়ে ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সৌদি আরবের স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে জানিয়েছে, অবৈধভাবে প্রবেশ করা কোনো ব্যক্তিকে যদি কেউ পরিবহন সুবিধা এবং আশ্রয় দেয় তাহলে তার অন্তত ১৫ বছরের কারাদণ্ড এবং ১ লাখ সৌদি রিয়াল জরিমানা বিধান রয়েছে। এছাড়া তার যানবাহনও সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!