ads

সোমবার , ১৮ আগস্ট ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

হালুয়াঘাট সীমান্তে বিজিবির অভিযানে ৫টি ভারতীয় গরু আটক

স্টাফ রিপোর্টার
আগস্ট ১৮, ২০২৫ ৩:১৬ অপরাহ্ণ

ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে পাচারকালে ৫টি অবৈধ ভারতীয় গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। ১৮ আগস্ট মঙ্গলবার ভোরে হালুয়াঘাট উপজেলার জামগড়া সীমান্ত এলাকা থেকে এসব গরু আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মো. মেহেদী হাসান।

Shamol Bangla Ads

বিজিবির প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে হালুয়াঘাট উপজেলার জামগড়া সীমান্তে তেলিখালী বিওপির বিজিবি টহল দল অভিযান চালায়। এসময় অভিনব কায়দায় অবৈধভাবে পাচারের চেষ্টাকালে ৫টি ভারতীয় গরু আটক করা হয়। ওইসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়। আটককৃত গরুগুলোর আনুমানিক মূল্য ২ লাখ ৪০ হাজার টাকা।

ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মো. মেহেদী হাসান বলেন, শেরপুর ও ময়মনসিংহ অঞ্চলের সীমান্ত রক্ষায় বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!