ads

শুক্রবার , ২৭ ডিসেম্বর ২০১৯ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

গাইবান্ধার এমপি ইউনুস আলী সরকারের মৃত্যু

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ২৭, ২০১৯ ১:৫৮ অপরাহ্ণ

গাইবান্ধা : গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য ডা. মো. ইউনুস আলী সরকার মারা গেছেন (ইন্না লিল্লাহি…রাজিউন। শুক্রবার সকাল ৯টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি স্ত্রী ও দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নবীনেওয়াজ ওই তথ্য নিশ্চিত করেছেন। ইউনুস আলী সরকার দীর্ঘদিন ধরে ফুসফুসের ক্যান্সার রোগে ভুগছিলেন বলে জানান সাদুল্লাপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি খন্দকার জিল্লুর রহমান।

Shamol Bangla Ads

সাদুল্লাপুর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সাহারিয়া খান জানান, ডা. মো. ইউনুস আলী সরকার সংসদীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সর্ম্পকিত স্থায়ী কমিটির সদস্য ছিলেন। এছাড়া তিনি একই আসন থেকে ১০ম জাতীয় সংসদ নির্বাচনেও সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। গত ১৬ বছর ধরে সাদুল্লাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন ইউনুস আলী সরকার।

Need Ads
error: কপি হবে না!