ads

সোমবার , ২ ডিসেম্বর ২০১৩ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রাজনৈতিক সহিংসতা বন্ধে প্রধানমন্ত্রীর সঙ্গে পোশাক মালিকদের বৈঠক

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ডিসেম্বর ২, ২০১৩ ৯:৪৪ অপরাহ্ণ

bgmea-bkmeaশ্যামলবাংলা ডেস্ক : রাজনৈতিক সহিসংসতা বন্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে করেছেন পোশাক মালিকরা। ২ ডিসেম্বর সোমবার সন্ধ্যায় তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ, বিকেএমইএ ও বিটিএমএ এর নেতারা প্রধানমন্ত্রীর তেজগাঁওয়ের কার্যালয়ে ওই বৈঠকে বসেন। এর আগে তারা পদযাত্রা সহকারে ফার্মগেট হয়ে লেক রোডে পৌঁছালে সন্ধ্যা ৬টার দিকে পুলিশ তাদের আটকে দেয়। পরে ব্যবসায়ী নেতাদের সঙ্গে আলোচনার পর পুলিশ বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলামসহ ২০ জন পোশাক মালিককে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাওয়ার অনুমতি দেয়। তাদের পুলিশের গাড়িতে করেই প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। ওইসময় তারা রাজনৈতিক সহিংসতা বন্ধে প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি পেশ করেন।
উল্লেখ্য, সোমবার বিকেলে তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ কার্যালয়ে এক বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে স্মারকলিপি দেয়ার সিদ্ধান্ত হয়। বিজিএমইএ, বিকেএমইএ ও বিটিএমএ নেতারা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষ করায় এখন বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়ার কাছে যাবেন। তবে রাত ১০টা পর্যন্ত ওই বৈঠকের বিস্তারিত জানা যায়নি।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!