ads

বৃহস্পতিবার , ২৬ জুন ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীমঙ্গলে অপহৃত ছাত্রী ১৬ দিন পর উদ্ধার : অপহরণকারী আটক

খবর টি পড়েছেন : ৩০৯
শ্রীমঙ্গলে অপহৃত ছাত্রী ১৬ দিন পর উদ্ধার : অপহরণকারী আটক
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

moulvibazar-map_1594মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার বঙ্গবীর রোডের একটি বাড়ি থেকে অপহৃত এক স্কুলছাত্রী (১৩)কে ১৬দিন পর উদ্ধার করেছে পুলিশ। এসময় অপহরণকারী রুবেল মিয়াকে (২২) কে আটক করেছে পুলিশ। ২৬ জুন বৃহস্পতিবার ভোর ৫টার দিকে ওই ঘটনা ঘটে।
গ্রেফতারকৃত রুবেল মিয়া শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের কোয়াজপুর গ্রামের শফিক মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, ১০ জুন (মঙ্গলবার) স্কুল থেকে বাড়ি ফেরার পথে গাজীপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে ওই ছাত্রীকে অপহরণ করে নিয়ে যায় রুবেল। পরে মেয়েটির বাবা বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।
গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে অভিযান চালিয়ে বঙ্গবীর রোডে রুবেলের এক আত্মীয়ের বাড়ি থেকে মেয়েটিকে উদ্ধার করে পুলিশ। এসময় একই বাড়ি থেকে রুবেলকে আটক করা হয়। শ্রীমঙ্গল থানার উপ-পরিদর্শক (এসআই) ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ মাদারগঞ্জ যুবলীগ নেতা জাহিদুলের উপর সন্ত্রাসী হামলা :… পরবর্তী সংবাদ কলারোয়ায় বিএনপি নেতা গ্রেফতার