ads

বৃহস্পতিবার , ২৬ জুন ২০২৫ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঘরের মাঠে পাকিস্তান সিরিজের সূচি ঘোষণা

শ্যামলবাংলা ডেস্ক
জুন ২৬, ২০২৫ ১:১৮ অপরাহ্ণ

পাকিস্তানে ৩ ম্যাচের টি-২০ সিরিজ খেলে এসেছে বাংলাদেশ। এবার ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের টি-২০ সিরিজ খেলবেন লিটন দাসরা। ২৫ জুন বুধবার ওই সিরিজের সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

Shamol Bangla Ads

বিসিবির দেওয়া সূচি অনুযায়ী, ২০ জুলাই মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-২০ খেলবে বাংলাদেশ ও পাকিস্তান। পরের ম্যাচ ২টি যথাক্রমে ২২ ও ২৪ জুলাই মাঠে গড়াবে। ৩টি ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর স্টেডিয়ামে। ম্যাচগুলো শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।

জানা যায, সিরিজ খেলতে পাকিস্তান ১৬ জুলাই বাংলাদেশে আসবে। সিরিজ শেষ করে দেশে ফিরবে ২৫ জুলাই। এর আগে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ওয়ানডে সিরিজ হওয়ার কথা ছিল। তবে সেপ্টেম্বরের এশিয়া কাপ ও আগামী বছরের ফেব্রুয়ারির টি-২০ বিশ্বকাপের কথা মাথায় রেখে ২ বোর্ড সিরিজটি টি-২০ ফরম্যাটে খেলার সিদ্ধান্ত নেয়।

Shamol Bangla Ads

পাকিস্তান সফরের ৩ টি-২০ ম্যাচেই হেরেছে বাংলাদেশ। সিরিজটি শুরুতে ৫ ম্যাচের হওয়ার কথা ছিল। তবে ভারত-পাকিস্তান সংঘাতের কারণে পিএসএল পিছিয়ে যাওয়ায় অন্যান্য সিরিজের সঙ্গে সূচি সমন্বয় করতে সিরিজটি ৩ ম্যাচে নামিয়ে আনা হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!