স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস-চেয়ানম্যান ও আসন্ন নির্বাচনে সম্মিলিত আইনজীবী সমন্ব পরিষদ মনোনীত প্যানেলের নেতা এডভোকেট আবদুল বাসেত মজুমদার বলেছেন, মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সমন্বয় পরিষদ সবসময় আপামর আইনজীবীদের পেশাগত মর্যাদা ও ভাবমূর্তি রক্ষাসহ তাদের কল্যাণে কাজ করে। এজন্য সমন্বয় পরিষদের নির্বাচিত নেতাদের চেষ্টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোমধ্যে আইনজীবীদের কল্যাণে ৪০ কোটি টাকার আর্থিক অনুদানের ঘোষণা দিয়েছেন। ওই অনুদানের মাধ্যমে দ্রুততম সময়ের মধ্যে আইনজীবীদের বেনেভোলেন্ট ফান্ড দ্বিগুণ বৃদ্ধি করাসহ আইনজীবীদের কল্যাণে বেশ কয়েকটি নতুন প্রকল্প গ্রহণ করা হবে। তিনি ৮ মে মঙ্গলবার বিকেলে শেরপুর জেলা আইনজীবী সমিতির সভাকক্ষে সমন্বয় পরিষদের এক নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে ওই কথা বলেন। তিনি বলেন, আইনজীবীদের দীর্ঘদিনের দাবি বাস্তবায়নে বেনেভোলেন্ট ফান্ড ইতোমধ্যে ৫ লক্ষ টাকা থেকে ১০ লক্ষ টাকায় উন্নীত করা হয়েছে। আগামী নির্বাচনে সমন্বয় পরিষদ নির্বাচিত হলে আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠাসহ বার কাউন্সিলেরন উন্নয়ন ও আইনজীবীদের কল্যাণ নিশ্চিত করা হবে।
নির্বাচনী সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বার কাউন্সিলের সাধারণ আসনের প্রার্থী এডভোকেট জেডআই খান পান্না ও এডভোকেট পি. সি গুহ।
জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধারের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এডভোকেট নুরুল ইসলাম, এডভোকেট মুহাম্মদ আখতারুজ্জামান, এডভোকেট প্রদীপ কুমার দে কৃষ্ণ, এডভোকেট তারিকুল ইসলাম ভাসানী প্রমুখ।
এর আগে দুপুরে সমিতির মিলনায়তনে জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধারের সভাপতিত্বে আয়োজিত সমন্বয় পরিষদের নির্বাচনী সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সভাপতি এডভোকেট একেএম মোছাদ্দেক ফেরদৌসী, এডভোকেট মোখলেসুর রহমান আকন্দ, এডভোকেট আবুল কাশেম জিপি, এডভোকেট সুব্রত কুমার দে ভানু, এডভোকেট দেলোয়ার হোসেন, এডভোকেট গোলাম কিবরিয়া বুলু, এডভোকেট ইমাম হোসেন ঠান্ডু, এডভোকেট আবুল মানসুর স্বপন, এডভোকেট হরিদাস সাহা, এডভোকেট হাফিজুর রহমান, এডভোকেট আব্দুর রহিম বাদল, এডভোকেট তারিকুল ইসলাম ভাসানী, এডভোকেট মমতাজ উদ্দিন মুন্না প্রমুখ। সভা পরিচালনা করেন এডভোকেট শাহীদ উল্লাহ শাহী।









