ads

সোমবার , ২৮ অক্টোবর ২০১৩ | ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জামালপুরে হরতালে দোকান খোলা নিয়ে সংঘর্ষে আ’লীগ কর্মী নিহত

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
অক্টোবর ২৮, ২০১৩ ৮:১৭ অপরাহ্ণ

M-9 copy.jpg11ইসলামপুর (জামালপুর) সংবাদদাতা : জামালপুরের ইসলামপুর উপজেলায় বিএনপি সমর্থকদের সঙ্গে সংঘর্ষের ঘটনায়  শাহাজাদা (৩৫) নামে এক আওয়ামী লীগ কর্মীর মৃত্যু হয়েছে। ২৮ অক্টোবর সোমবার সকালে স্থানীয় রামভদ্রা বাজারে ওই ঘটনা ঘটে। ওইসময় আরও অন্তত: ১০ জন আহত হয়েছে। আহতদের ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জানা যায়, সোমবার সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার নোয়ারপাড়া ইউনিয়নের রামভদ্রা বাজারে দোকান খোলা রাখাকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি সমর্থকদের সাথে বাগ-বিতন্ডা শুরু হয় আওয়ামী সমর্থক শাহজাদার। এক পর্যায়ে পক্ষ-বিপক্ষের সৃষ্টি হলে ওই বিতর্ক দু’পক্ষে সংঘর্ষে রূপ নেয়। ওইসময় আওয়ামী লীগ ও বিএনপি কর্মীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই মারা যায় শাহজাদা। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফরিদুল হক খান দুলাল এমপি জানান, শাহজাদা দলের সক্রিয় কর্মী ছিলেন।
এদিকে ঘটনার পরপরই এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। সৃষ্টি হয় থমথমে অবস্থার। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। পরে নিহত শাহজাদার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।  এখনও ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

Need Ads
error: কপি হবে না!