ads

শুক্রবার , ৩ সেপ্টেম্বর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আগামী বছর ডিসেম্বরের মধ্যে পদ্মাসেতু-মেট্রোরেলের উদ্বোধন : সেতুমন্ত্রী

খবর টি পড়েছেন : ২৮২
আগামী বছর ডিসেম্বরের মধ্যে পদ্মাসেতু-মেট্রোরেলের উদ্বোধন : সেতুমন্ত্রী
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আশা করছি, আগামী বছর ডিসেম্বরের মধ্যেই পদ্মাসেতু, মেট্রোরেল, দেশের সর্ববৃহৎ প্রকল্প বাস র‍্যাপিড ট্রানজিট (বিআরটি) ও বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান কর্নফুলী টানেলের উদ্বোধন করতে পারবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চলমান বিআরটি প্রকল্পের কাজ পরিদর্শনকালে এ কথা বলেন তিনি। শুক্রবার সকাল ১০টায় টঙ্গীর চেরাগআলী এলাকায় এ কাজের অগ্রগতি পরিদর্শন করেন মন্ত্রী।

Shamol Bangla Ads

এ সময় ওবায়দুল কাদের বলেন, ‘এয়ারপোর্ট থেকে জায়েদপুর সড়কে এ বর্ষায় যতটুকু ভোগান্তিতে হয়েছে আগামী বর্ষায় এটা থাকবে না।’ বিআরটি প্রকল্পের নকশা ভুল থাকার অভিযোগ নাকচ করে দিয়ে তিনি বলেন, ‘এই প্রকল্পের নকশায় কোনো ভুল নেই, এটা গুজব। ইতিমধ্যে আমরা প্রকল্পের ৬৩ শতাংশ কাজ শেষ করতে সক্ষম হয়েছি।’

এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন- সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম, প্রধান প্রকৌশলি সবুর খান, অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবুজ উদ্দিন খান, প্রকল্প পরিচালক ইলিয়াস ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তারা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ অসুস্থ তোফায়েল আহমেদকে নেওয়া হলো দিল্লি পরবর্তী সংবাদ দেশে ১৯ পয়েন্টে পানি বিপৎসীমার ওপরে, আরো এলাকা…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads