চারঘাট (রাজশাহী) সংবাদদাতা : বিচ্ছিন্ন ঘটনার মধ্যে দিয়ে রাজশাহীর চারঘাটে ৬০ ঘন্টার হরতালের শেষ দিন অতিবাহিত হয়েছে। শেষ দিনে পুলিশের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় পুলিশসহ আহত হয়েছে ৪ জন।
জানা যায়, হরতালের সমর্থনে মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে চারঘাট প্রেস ক্লাবের সামনে পিকেটিংয়ের জন্য জড়ো হয় চারঘাট বিএনপি ও আ’লীগ নেতাকর্মীরা। ওই সময় পুলিশ বাধা দিলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা-ধাওয়া শুরু হয়। হরতাল সমর্থনকারীরা পুলিশকে লক্ষ করে ইটপাটকেল নিক্ষেপ করলে উপস্থিত পুলিশ কনেষ্টবল আরমান আহত হয়। এ সময় সহকারী কমিশনার (ভূমি) আলমগীর কবির, অতিরিক্ত পুলিশ সুপার আ. রশীদ ও পুঠিয়া র্সাকেল এ এস পি আবু সায়েম, চারঘাট মডেল থানার ওসি গোলাম মোর্তুজা উভয়কে শান্ত থাকার পরামর্শ দেন। সকাল ১১টার দিকে চারঘাট আ’লীগ ভবন সংলগ্ন এলাকায় চারঘাট আ’লীগের যুগ্ম আহবায়ক ফখরুল ইসলাম বিরোধী মিছিল বের করার প্রস্তুতি নিয়েছে। এ সময় পুলিশ তাদের কে ও নিরবতা ভূমিকা পালনে অনুরোধ করেন। একই সময়ে চারঘাট শিবির সভাপতি বদির নেতৃত্বে এলাকায় বিক্ষোভ মিছিল বের করে । খবর পেয়ে পুলিশ পৌঁছার আগেই তারা পালিয়ে যায়। সকাল সোয়া আটটার দিকে হরতাল সমর্থকরা চারঘাট মহিলা কলেজ ও হেমন্তমোড় এলাকায় টায়ার জ্বালিয়ে পিকেটিং করে হরতাল সমর্থকরা। পরে খবর পেয়ে পুলিশ পৌঁছার আগেই তারা স্থান ত্যাগ করে। হরতালের কারণে থেকে দূরপাল্লা ও আন্তজেলা অটোরিক্সাসহ কোনো বাস ছাড়েনি। অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানপাট রয়েছে বন্ধ। এছাড়া অটোরিকশাসহ হালকা যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। হরতালকে কেন্দ্র করে যে কোনো ধরনের নাশকতা রোধে এলাকার হলিদা গাছি, ট্রাফিক মোড়,সারদা বাজার, গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে। অন্যদিকে, ঘটনায় চাপা উত্তেজনা বিরাজ করছে। এডিশনাল এসপি আ. রশীদ (রাজশাহী) জানান, আমরা জনগনের সেবক, নেহাত অপ্রীতিকর ঘটনা ঘটার র্পূব প্রস্তুতিই আমাদের লক্ষ্য মাত্র। অন্যদিকে মিছিল শেষে বাড়ি ফেরার পথে বামনদিঘা নামক স্থানে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে আওয়ামী লীগ বিএনপি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় দলের ৩ জন আহত হয়। আহতদের মধ্যে আশংকাজনক অবস্থায় আওয়ালীগ কর্মী মিনারুল ইসলাম (৪০) ও বিএনপি কর্মী ইসলাম আলী কে (৫০) রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। আওয়ামীলীগের অপর আহত কর্মী মাজদুলকে (২৫) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।




