ads

বৃহস্পতিবার , ১৯ জুন ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আবারও রিমান্ডে সালমান, নতুন মামলায় গ্রেফতার আনিসুল

খবর টি পড়েছেন : ৬৭০
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকার আশুলিয়া থানাধীন এলাকায় তরকারি ব্যবসায়ী মো. শাহাবুল ইসলাম শাওন হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমানের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেফতার দেখানো হয়েছে। ১৯ জুন বৃহস্পতিবার সকালে শুনানি শেষে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. তাজুল ইসলাম সোহাগের আদালত ওই আদেশ দেন।

Shamol Bangla Ads

এর আগে তাদেরকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক মো. খাজা গোলাম কিবরিয়া তদন্তের স্বার্থে সালমান এফ রহমানের সাত দিনের রিমান্ড এবং আনিসুল হককে গ্রেফতার দেখানোর আবেদন করেন। ওইসময় আসামি পক্ষের আইনজীবীরা জামিন চেয়ে শুনানি করে। রাষ্ট্রপক্ষ তার বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত এসব আদেশ দেন। আদালতে আশুলিয়া থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক খায়ের ওইসব তথ্য নিশ্চিত করেন।

মামলা সূত্রে জানা যায়, ভিকটিম মো. শাহাবুল ইসলাম শাওন ঢাকার আশুলিয়া থানাধীন এলাকায় ভ্যানগাড়িতে করে তরকারি ব্যবসা করতেন। বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন গত ৪ আগস্ট তিনি ওই আন্দোলনে অংশ নেন। আন্দোলন চলাকালে আশুলিয়া বাইপাইল মোড়ে আরএমএসটি বিল্ডিংয়ের পাশে গেলে আসামিদের ছোড়া গুলিতে ভিকটিম শাওনের মৃত্যু হয়। ওই ঘটনায় ভিকটিমের বড় ভাই মো. তৌহিদুল মিয়া আশুলিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার এজাহারে ১৮ জনের নাম উল্লেখ করে আরও ৩শ থেকে ৪শ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম গ্রেফতার পরবর্তী সংবাদ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার

সর্বশেষ - আইন-আদালত

Shamol Bangla Ads