ads

বৃহস্পতিবার , ১৯ জুন ২০২৫ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম গ্রেফতার

শ্যামলবাংলা ডেস্ক
জুন ১৯, ২০২৫ ১২:৫৮ অপরাহ্ণ

সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলমকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ১৯ জুন বৃহস্পতিবার ভোরে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ডিবি’র যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম সকালে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, ড. শামসুল আলমকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে রাখা হয়েছে এবং তার বিরুদ্ধে মামলা রয়েছে। আজই তাকে আদালতে সোপর্দ করা হবে।

Shamol Bangla Ads

উল্লেখ্য, ড. শামসুল আলম ২০২১ সালের জুলাই মাসে টেকনোক্রেট কোটায় পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে নিযুক্ত হন। এর আগে তিনি পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) সদস্য (সিনিয়র সচিব) হিসেবে দায়িত্ব পালন করেছেন। অর্থনীতিতে তার অবদানের জন্য তিনি একুশে পদক লাভ করেন।

ড. শামসুল আলম বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ ৩৫ বছর অধ্যাপনা করেছেন। এরপর ২০০৯ সালের ১ জুলাই প্রেষণে ছুটি নিয়ে পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে যোগ দেন এবং ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত চুক্তিভিত্তিক নিয়োগে একই পদে দীর্ঘ সময় দায়িত্ব পালন করেন।

Need Ads
error: কপি হবে না!