ads

শুক্রবার , ১৩ জুন ২০২৫ | ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

গরমে শরীর ঠাণ্ডা রাখবে যেসব খাবার

শ্যামলবাংলা ডেস্ক
জুন ১৩, ২০২৫ ১১:১৪ অপরাহ্ণ

গরমের তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে অস্বস্তি বাড়ছে, বিশেষ করে রোদের মধ্যে বাইরে বের হলে শরীর অসুস্থ হয়ে পড়ছে। এই পরিস্থিতিতে সুস্থ থাকার জন্য গরমে এমন কিছু খাবার খাওয়া উচিত, যা শরিরকে ঠাণ্ডা রাখে। জেনে নিন, গরমে শরীর ঠাণ্ডা রাখার জন্য পাঁচটি উপকারী খাবারের তালিকা।

Shamol Bangla Ads

পানিযুক্ত শাক-সবজি
গরমে পালংশাক, ঝিঙে, লাউ, ছাঁচিকুমড়া, চিচিঙ্গে, পটল ইত্যাদি শাক-সবজি বেশি পরিমাণে খাওয়া উচিত।
এই ধরনের সবজি গরমের মরসুমে শরীরকে আর্দ্র রাখতে সাহায্য করে, কারণ এগুলির মধ্যে পানি বেশি থাকে।

ফল
শরীরকে ঠাণ্ডা রাখতে গরমে তরমুজ, শসা, আম, জাম, জামরুল, তালশাঁস ইত্যাদি ফল খাওয়া উচিত। এই রসালো ফলগুলি শরীরকে শীতল রাখতে অত্যন্ত কার্যকর।

Shamol Bangla Ads

দই
গরমে দই খাওয়া খুবই উপকারী। এটি শুধু পেটকে সুস্থ রাখে না, বরং রোগপ্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি করে। বাংলায় গরমে দই দিয়ে ভাত খাওয়ার প্রথা প্রচলিত। যেভাবেই খাওয়া হোক, দই প্রতিদিনের খাবারের তালিকায় থাকা জরুরি।

ডাবের পানি ও শরবত
গরমে ডাবের পানি, ঘোল, পুদিনা পাতা দেওয়া পানি বা ছাতুর শরবত, তেঁতুলের জল দেওয়া শরবত পান করলে শরীর ঠাণ্ডা থাকে এবং পেটও স্বস্থির থাকে।

সালাদ বা রায়তা
রান্না করা খাবারের তুলনায় সালাদ বা রায়তা খেলে শরীর ঠাণ্ডা থাকে। এছাড়া, পান্তা ভাতের মতো খাবারও গরমে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে।

Need Ads
error: কপি হবে না!