ads

সোমবার , ২৭ এপ্রিল ২০২৬ | ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড গড়েই জিতল বাংলাদেশ

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ২৭, ২০২৬ ৭:২০ অপরাহ্ণ

যেখানে শেষ করেছিল বাংলাদেশ, আজ সেখানেই নতুন সূচনা করল তারা। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে আয়ারল্যান্ডকে গত বছর হারানোর পর বাংলাদেশ আজ হারাল নিউজিল্যান্ডকেও। লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ ৬ উইকেটে জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল।

Shamol Bangla Ads

নিউজিল্যান্ডের বিপক্ষে এই নিয়ে চারবার টি-টোয়েন্টিতে রান তাড়া করে জয়ের কীর্তি গড়ল বাংলাদেশ। আজ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে তারা কিউইদের দেওয়া ১৮৩ রানের লক্ষ্য তাড়া করে জিতে ভেঙে দিল ২৮ মাসের পুরোনো রেকর্ড। এর আগে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৩৫ রান তাড়া করে জয়ের কীর্তি গড়েছিল বাংলাদেশ। সেই ম্যাচটি হয়েছিল নেপিয়ারে। আজ ১১০০০ কিলোমিটার দূরে ২৮ মাস পর চট্টগ্রামে ঘরের মাঠে নতুন রেকর্ড গড়ল বাংলাদেশ।

এই চট্টগ্রামে গত ২৩ এপ্রিল সিরিজের তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ-নিউজিল্যান্ড। সেই ম্যাচে চট্টগ্রামের গ্যালারি খা খা করছিল। তীব্র গরমে সকাল ১১টায় শুরু হওয়ায় দর্শকদের উপস্থিতি ছিল কম। এরপরই বিসিবি প্রথম দুই টি-টোয়েন্টির টিকিটের দাম কমিয়ে দেয়। আর বিকেলে ম্যাচ হওয়ায় মতিউর রহমান স্টেডিয়ামে দর্শকদের আনাগোনা ছিল বেশি। তাওহীদ হৃদয়-শামীম পাটোয়ারীর একেকটি চার-ছয়ে গ্যালারি থেকে শোনা যাচ্ছিল উল্লাসধ্বনি। ধারাভাষ্যকক্ষে থাকা আতহার আলী খানও নিজের উত্তেজনা ধরে রাখতে পারেননি। দর্শকদের আনন্দে ভাসিয়ে লিটনের দল ২ ওভার হাতে রেখে ৬ উইকেটে আয়েশী জয় পেয়েছে।

Shamol Bangla Ads

১৮৩ রানের লক্ষ্যে সাবলীল শুরু করেন বাংলাদেশের দুই ওপেনার সাইফ হাসান ও তানজিদ হাসান তামিম। নিউজিল্যান্ডের বোলাররাও লাইন-লেংথ হারিয়ে ফেলেন। পাওয়ার প্লের মধ্যেই বাংলাদেশকে প্রথম ধাক্কা দেয় নিউজিল্যান্ড। ষষ্ঠ ওভারের তৃতীয় বলে সাইফকে (১৭) ফিরিয়ে জুটি ভাঙেন নাথান স্মিথ।

সাইফ ফেরায় বাংলাদেশের স্কোর হয়ে যায় ৫.৩ ওভারে ১ উইকেটে ৪১ রান। তিন নম্বরে ব্যাটিংয়ে নামেন অধিনায়ক লিটন। তবে আরেক ওপেনার তানজিদ হাসান তামিম (২০), লিটন (২১) কেউই ইনিংস বড় করতে পারেননি। টপ অর্ডারের তিন ব্যাটারের বিদায়ে বাংলাদেশ ১০.১ ওভারে ৩ উইকেটে ৭৭ রানে পরিণত হয়।

ওভারপ্রতি প্রায় ১১ রান করে যখন প্রয়োজন, তখন ব্যাটিংয়ে নামেন পারভেজ হোসেন ইমন। তাওহীদ হৃদয় ও ইমনের পাল্টা আক্রমণে লন্ডভন্ড হয়ে যায় নিউজিল্যান্ডের বোলিং লাইনআপ। চতুর্থ উইকেটে ২৮ বলে ৫৭ রানের জুটি গড়েন ইমন-হৃদয়। ১৫তম ওভারের পঞ্চম বলে ইমনকে ফিরিয়ে জুটি ভাঙেন জশ ক্লার্কসন।

১৪ বলে ১ চার ও ২ ছক্কায় ২৮ রান করা ইমনের বিদায়ে বাংলাদেশের স্কোর হয়ে যায় ১৪.৫ ওভারে ৪ উইকেটে ১৩৪ রান। ওভারপ্রতি তখন ১০-এর কম রান দরকার হলেও হুড়মুড়িয়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ ধসে পড়ার ঘটনা নতুন কিছু নয়। তবে এবার আর তা হতে দেননি শামীম-হৃদয়। পঞ্চম উইকেটে ২১ বলে ৪৯ রানের অবিচ্ছেদ্য জুটি গড়েন তাঁরা (শামীম-হৃদয়)। যেখানে ১৭তম ওভারে বোলিংয়ে আসা কিউই পেসার ২৫ রান দিলে ৩ ওভারে ৫ রানের সমীকরণের সামনে এসে পড়ে বাংলাদেশ। সেই ওভারে শামীম তিন চার ও এক ছক্কা মেরেছেন শামীম। যার মধ্যে দুটি চার তিনি মেরেছেন ফিশারের করা নো বল থেকে।

২ ওভার হাতে রেখে ৬ উইকেটের আয়েশি জয়ে ম্যাচসেরা হয়েছেন হৃদয়। চার নম্বরে নেমে ২৭ বলে ২ চার ও ৩ ছক্কায় ৫১ রান করে অপরাজিত থাকেন তিনি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটা তাঁর ষষ্ঠ হাফ সেঞ্চুরি।

টস হেরে আগে ব্যাটিং পেয়ে নিউজিল্যান্ড তাণ্ডব চালাচ্ছিল বাংলাদেশের ওপর। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে আজ প্রথম টি-টোয়েন্টিতে অধিনায়ক লিটন দাস একের পর এক বোলার পরিবর্তন করেও সফল হচ্ছিলেন না। প্রথম ১০ ওভারে ২ উইকেটে ১০০ রান করে ফেলে নিউজিল্যান্ড।

ম্যাচের প্রথম অংশ যদি হয় নিউজিল্যান্ডের, দ্বিতীয় অংশটা তবে বাংলাদেশের। ২০ ওভারে ৬ উইকেটে ১৮২ রান করে কিউইরা। ক্লার্ক, ক্লিভার দুজনই ৫১ রান করেছেন। বাংলাদেশের রিশাদ হোসেন ৪ ওভারে ৩২ রানে নিয়েছেন ২ উইকেট। একটি করে উইকেট নিয়েছেন শরীফুল, মেহেদী হাসান ও তানজিম সাকিব। ফ্লাডলাইট বিভ্রাটের কারণে মাঝে অবশ্য ১২ মিনিট খেলা বন্ধ ছিল।

Need Ads
error: কপি হবে না!