মাহ্ফুজুর রহমান (মুসা), তারাকান্দা (ময়মনসিংহ) : তারাকান্দা উপজেলার সিংহেরকান্দা গ্রামে সোমবার রাতে তানিয়া আক্তার শিমু (১৮) নামে এক নবধুকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ নিহতের শাশুড়ি হাওয়া বেগমকে (৫৫) গ্রেফতার করেছেন। জানা যায়, প্রায় ৩ মাস আগে হারেছ উদ্দিনের পুত্র লাক মিয়ার (২৮) সাথে গৌরীপুর উপজেলার মানিকান্দা গ্রামের আব্দুল বারেকের কণ্যা তানিয়া আক্তার শিমুর বিয়ে হয়। পারিবারিক কলহের জের ধরে স্বামীর বাড়ির লোকজন তানিয়া আক্তার শিমুকে পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় পুলিশ নিহতের শাশুড়ি হাওয়া বেগমকে গ্রেফতার করে লাশ ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মর্গে পাঠিয়েছেন। নিহতের পিতা বাদি হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

তারাকান্দা থানার ওসি আলী আহম্মেদ মোল্লা জানান, নিহতের গায়ে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।









