তুমি) একটুখানি মিষ্টি হেসে দিলে
মনবাগানে লক্ষ টগর ফোটে
অন্ধকারে পূর্ণিমা চাঁদ ওঠে।।
তুমি) সূর্যমুখী স্বচ্ছ আকাশ নীলে
বললে কথা বকুল ঝরে ঠোঁটে।।
আমি) স্বপ্ন দেখে গল্প লিখি কত
কাব্য লিখি তাই তোমাকে নিয়ে।
তুমি) বনের পাখি মনের ঘরে বাসা
সত্যি যেন দোয়েল-ঘুঘু-টিয়ে।
যদি) উঠলে কেঁদে বৃষ্টিধারার মতো
বুকজমিনে বন্যা এসে জোটে।।
বধূ) সত্যি তুমি মন-প্রাসাদের রানি
গান-কবিতায় মধুর প্রিয় বাণী;
মনবাগানের জবা-গোলাপ তুলে
তাইতো হেসে ফুল গুঁজে দিই চুলে,
আর অলক্ষ্যে সুখ জোটে না মোটে।।
গীতি সংকলন: জীবন যেন রঙিন ঘুড়ি।




