ads

সোমবার , ২৬ মে ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মদ বিক্রির অনুমোদন দিচ্ছে সৌদি আরব

খবর টি পড়েছেন : ৪০৮
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

দীর্ঘদিনের জন্য দেশের বিভিন্ন স্থানে মদ বিক্রির অনুমোদন দিতে যাচ্ছে সৌদি আরব। ২০৩৪ সালের ফিফা বিশ্বকাপ এবং ২০৩০ সালের এক্সপোসহ বড় বড় আন্তর্জাতিক ইভেন্ট আয়োজনের প্রস্তুতির আগে দর্শনার্থীদের আকর্ষণ করার লক্ষ্যেই এ সিদ্ধান্ত নিয়েছে দেশটি। এরই আওতায় ২০২৬ সালের মধ্যে ৬০০টি পর্যটন স্থানে দীর্ঘদিনের জন্য মদের নিষেধাজ্ঞা তুলে নেবে।

Shamol Bangla Ads

দ্য সানের প্রতিবেদনে বলা হয়, এক ধাক্কায় ‘অতিরক্ষণশীল’ দেশটি পাঁচতারকা হোটেল, বিলাসবহুল রিসোর্ট, প্রবাসীবান্ধব কম্পাউন্ডসহ লাইসেন্সপ্রাপ্ত স্থানে ওয়াইন, বিয়ার এবং সাইডার বিক্রির অনুমতি দেবে। তবে জনসাধারণ, বাড়ি, দোকান এবং ফ্যান জোনে মদ্যপান নিষিদ্ধ থাকবে। এই নাটকীয় নীতিগত পরিবর্তন ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের ‘ভিশন-২০৩০’-এর অংশ। এর লক্ষ্য আন্তর্জাতিক পর্যটন বৃদ্ধি করা, বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা এবং এর ‘টিটোটাল ভাবমূর্তি’ ঝেড়ে ফেলা।

কর্মকর্তারা আশা করছেন, নিওম, সিন্দালাহ দ্বীপ এবং লোহিত সাগর প্রকল্পের মতো জমকালো এলাকায় নিয়ন্ত্রিত অ্যালকোহল বিক্রি দেশটিকে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের মতো উপসাগরীয় প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে প্রতিযোগিতায় সুবিধা দেবে, যেখানে পর্যটন অঞ্চলে মদ্যপান ইতোমধ্যেই বৈধ।

Shamol Bangla Ads

লাইসেন্সপ্রাপ্ত স্থানগুলো কঠোরভাবে ‘নিয়ন্ত্রিত ব্যবস্থার’ অধীনে পরিচালিত হবে বলে প্রতিবেদনে বলা হয়েছে। প্রশিক্ষিত কর্মী, অপব্যবহার রোধ ও দেশের ইসলামী মূল্যবোধ সমুন্নত রাখার জন্য কঠোর নিয়ম থাকবে।

কর্তৃপক্ষ জানিয়েছে, লক্ষ্য হলো, সাংস্কৃতিক পরিচয় না হারিয়ে বিশ্বকে স্বাগত জানানো। বিশ্ব পর্যটন মানচিত্রে সৌদি আরবকে একটি প্রগতিশীল ও সম্মানজনক হিসেবে স্থান দেওয়া। দেশের ভাবমূর্তি আধুনিকীকরণের ক্রমবর্ধমান চাপের মধ্যে এই সিদ্ধান্ত নিয়েছে দেশটি। তবে কেউ আইনের অপব্যবহার করলে, ধরা পড়লে তাকে দ্রুত পরিণতির মুখোমুখি হতে হবে, জোর দিয়ে বলছে সৌদি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ গাজায় প্রাণহানি ছাড়াল ৫৩ হাজার ৯০০ পরবর্তী সংবাদ এবার হজের খুতবা দেবেন শায়খ সালেহ বিন আবদুল্লাহ…