ads

বুধবার , ২১ মে ২০২৫ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ভারতের প্রো কাবাডির নিলামে ১০ বাংলাদেশি

শ্যামলবাংলা ডেস্ক
মে ২১, ২০২৫ ১:৫৭ অপরাহ্ণ

কাবাডির ফ্রাঞ্চাইজি আসর প্রো কাবাডি লিগের ১২তম আসর আগামী আগস্টে শুরু হবে। তার আগে আগামী ৩১ মে ও ১ জুন নিলামের তারিখ নির্ধারণ করা হয়েছে। এতে ১০জন বাংলাদেশি খেলোয়াড় জায়গা পেয়েছেন।

Shamol Bangla Ads

বাংলাদেশ কাবাডি ফেডারেশনকে ২০ মে’র মধ্যে ১০ জন খেলোয়াড়ের চূড়ান্ত তালিকা পাঠাতে বলা হয়েছিল। সেই তালিকা আজ পাঠিয়েছে ফেডারেশন। খেলোয়াড়রা হচ্ছেন- মিজানুর রহমান, লিটন আলী, আরিফ রব্বানী, রাসেল হাসান, রাজীব আহমেদ, রোমান হোসাইন, দ্বীপায়ন গোলদার, মনিরুল চৌধুরী, আল আমিন ও শাহ মোহাম্মেদ শাহান।

বিষয়টি নিয়ে কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক নেওয়াজ সোহাগ বলেন, নতুন কমিটি দায়িত্ব নেওয়ার পর অনেক চ্যালেঞ্জ ছিল। প্রথমত নেপালের কাবাডি লিগে ছয়জন খেলোয়াড় পাঠানো হয়। এবার প্রো কাবাডি লিগের জন্য ১০জন খেলোয়াড় বাছাই করে নাম পাঠানো হয়েছে। এখানে সাম্প্রতিক আসরগুলোতে খেলে আসা তিনজন প্রাধান্য পাবেন। তারা হলেন- মিজান, লিটন ও আরিফ।

Shamol Bangla Ads

এবারের প্রো কাবাডির নিলামে ইরানের পর বাংলাদেশ থেকে বেশি নাম চাওয়া হয়েছে। বেশি সংখ্যক খেলোয়াড়ের দল পাওয়ার সম্ভাবনাও তৈরী হয়েছে।

নেওয়াজ সোহাগ বলেন, প্রো কাবাডিতে বেশি সংখ্যক খেলোয়াড়ের সুযোগ মিললে এটা আমাদের কাবাডির জন্য অনেক ভালো হবে। তাদের সঙ্গে ক্যাম্প শেয়ার, প্রশিক্ষণ করতে পারলেও অনেক কিছু শিখতে পারবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!