ads

বৃহস্পতিবার , ১৮ মার্চ ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বাংলাদেশ সফর আমার জন্য সম্মানের বিষয় : নরেন্দ্র মোদি

খবর টি পড়েছেন : ১৮৭
বাংলাদেশ সফর আমার জন্য সম্মানের বিষয় : নরেন্দ্র মোদি
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকীতে গভীর শ্রদ্ধা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ১৭ মার্চ বুধবার টুইটারে বাংলা ভাষায় দেওয়া এক বার্তায় তিনি বলেন, মানবাধিকার ও স্বাধীনতার রক্ষক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকীতে তার প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা। সব ভারতীয় নাগরিকের কাছেও তিনি একজন বীর হিসেবে গণ্য হন। এই মাসের শেষের দিকে ঐতিহাসিক মুজিববর্ষ উদ্যাপন উপলক্ষ্যে বাংলাদেশ সফর করতে পারা আমার জন্য সম্মানের বিষয়। আলাদাভাবে ইংরেজিতেও একই বার্তা টুইট করেন মোদি।

Shamol Bangla Ads

নরেন্দ্র মোদি সম্মানিত অতিথি হিসেবে বাংলাদেশের স্বাধীনতা দিবসের কর্মসূচিতে অংশ নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে আগামী ২৬ ও ২৭ মার্চ বংলাদেশ সফর করবেন। করোনা মহামারি শুরুর পর ভারতীয় প্রধানমন্ত্রীর এটাই হবে প্রথম বিদেশ সফর।
এদিকে পৃথক টুইটার বার্তায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন। গতকাল টুইটারে দেওয়া বার্তায় তিনি লিখেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন উপলক্ষ্যে তার প্রতি গভীর শ্রদ্ধা জানাই। বঙ্গবন্ধুর আদর্শ বিশ্বব্যাপী কোটি কোটি মানুষকে অব্যাহতভাবে অনুপ্রাণিত করবে। তিনি বলেন, এই ঐতিহাসিক মুজিববর্ষে বাংলাদেশের সঙ্গে যৌথভাবে তার এই জন্মশতবার্ষিকী পালন করতে পেরে ভারত গর্বিত।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে ৪টি সমঝোতা স্মারক সই পরবর্তী সংবাদ সময় মতো সাক্ষী আদালতে না আসায় বিচারে দেরি…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads