ads

মঙ্গলবার , ১৩ মে ২০২৫ | ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

১৭ মে আবারও মাঠে গড়াচ্ছে আইপিএল

শ্যামলবাংলা ডেস্ক
মে ১৩, ২০২৫ ১২:২২ অপরাহ্ণ

ভারত-পাকিস্তান সংঘাতে পড়ে বন্ধ হয়ে যাওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ফের মাঠে গড়াচ্ছে। দুই দেশের সম্মতিতে যুদ্ধবিরতির পর পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক।

Shamol Bangla Ads

সোমবার (১২ মে) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) নিশ্চিত করেছে যে, আইপিএল ২০২৫ আগামী ১৭ মে থেকে পুনরায় শুরু হবে এবং ৩ জুন ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে শেষ হবে।

টুর্নামেন্টের বাকি অংশ, যা ৯ মে ভারত ও পাকিস্তানের মধ্যে সীমান্ত উত্তেজনার কারণে এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছিল, তা এখন ছয়টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। ভেন্যুগুলো হলো-বেঙ্গালুরু, জয়পুর, দিল্লি, লখনউ, মুম্বাই ও আহমেদাবাদ।

Shamol Bangla Ads

নতুন সূচি অনুযায়ী মোট ১৭টি ম্যাচ অনুষ্ঠিত হবে, যার মধ্যে রয়েছে ১৩টি লিগ ম্যাচ এবং ৪টি প্লে-অফ। প্লে-অফের নির্দিষ্ট ভেন্যু পরে ঘোষণা করা হবে। আপাতত তারিখ জানা গেছে-২৯ মে (কোয়ালিফার ১), ৩০ মে (এলিমিনেটর), ১ জুন (কোয়ালিফার ২), ৩ জুন (ফাইনাল)।

মোট ১৭টি ম্যাচের মধ্যে রয়েছে একটি গুরুত্বপূর্ণ পুনর্নির্ধারিত ম্যাচ। ৮ মে মাঝপথে বন্ধ হয়ে যাওয়া পাঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচটি ২৪ মে জয়পুরে আবার সম্পূর্ণভাবে খেলা হবে।

টুর্নামেন্টের পুনরারম্ভের ম্যাচ হবে ১৭ মে, যেখানে মুখোমুখি হবে স্বাগতিক রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও কলকাতা নাইট রাইডার্স।

বিসিসিআই জানিয়েছে, টুর্নামেন্ট পুনরায় শুরুর আগে তারা সরকার, নিরাপত্তা সংস্থা এবং অন্যান্য প্রধান অংশীজনদের সাথে বিস্তৃত পরামর্শ করে সিদ্ধান্ত নিয়েছে।

Need Ads
error: কপি হবে না!