রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: শনিবার বেলা ১১টায় নওগাঁর রাণীনগরের আবাদপুকুর-আদমদিঘী রাস্তার কামতার উত্তর পাশ থেকে প্রায় ৩০ বছর বয়সি এক অজ্ঞাতনামা ব্যাক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তাকে হত্যা করা হয়েছে নাকি সে সড়ক দূর্ঘটনায় মারা গেছে এনিয়ে চলছে নানা গুঞ্জন।

পুলিশ জানায়, সকাল অনুমান ১০টায় স্থানীয় লোকজন মারফত সংবাদ পেয়ে কামতা-পারইলের মাঝা-মাঝি এলাকা থেকে রাস্তার পূর্বপাশ থেকে অজ্ঞাতনামা ওই ব্যাক্তির লাশ উদ্ধার করা হয়েছে। তার শরীরের বাম পায়ে কাটা, পেটের নিচে দু’পার্শ্বে কাটা-জখমের দাগ রয়েছে। প্রায় ৫ফিট ২ইঞ্চি লম্বা ওই ব্যাক্তির পরণে ছিল সাদা-হলুদ রংগের গেঞ্জি ও কালো ফুলপ্যান্ট। গায়ের রং শ্যামলা। তাকে হত্যা করা হয়েছে নাকি সড়ক দূর্ঘটনায় মারা গেছে তার মৃত্যু নিয়ে ওই এলাকায় চলছে নানা রকম গুনঞ্জন।
এব্যাপারে ওসি আব্দুল্লাহ আল মাসউদ চৌধুরী জানান, লোকটা আদমদিঘী এলাকায় ভিক্ষাবৃত্তি করে বেড়াত এবং সে আধাপাগল ছিল বলে এলাকাবাসি সুত্রে জেনেছেন । তবে প্রাথমিক ভাবে সে সড়ক দূর্ঘটনায় মারা যেতে পারে বলে ধারণা করলেও ময়না তদন্ত রির্পোট পেলে মৃতুর সঠিক কারণ জানা যাবে বলে জানান তিনি। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছেন।
রাণীনগরে নব-নির্মিত ইউনিয়ন কমপ্লেক্স ভবনের উদ্বোধন
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে পারইল্ ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স এর নতুন দ্বি-তলা ভবনের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার দুপুরে ইউ’পি চেয়ারম্যান সেকেন্দার আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্থাণীয় সংসদ সদস্য ইসরাফিল আলম, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, রাণীনগর থানা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শহিদুল্লাহ, সাধারণ সম্পাদক মফিজ উদ্দীন, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন হেলাল, আদমদীঘি উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম রাজু, একডালা ইউপি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন প্রমূখ। বক্তব্যের আগে এমপি ইসরাফিল আলম প্রায় ৫৯ লাখ টাকা ব্যায়ে নির্মিত অত্র ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের নতুন দ্বি-তল ভবনের উদ্বোধন করেন। অনুষ্ঠানে জামায়াত ও বিএনপি থেকে প্রায় ৩০ জন নেতা কর্মী আওয়ামীলীগে যোগদান করেন। একই দিন দুপুর ২টায় একই গ্রামে ১১টি ও জলকৈ গ্রামে ১১৮টি নতুন মিটারে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন।#









