ads

সোমবার , ২৮ এপ্রিল ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ট্রেন চালুর দাবিতে লালমনিরহাটে চলছে সড়ক-রেলপথ অবরোধ

খবর টি পড়েছেন : ৪৪৩
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:
বুড়িমারী থেকে সরাসরি ঢাকা ট্রেন চালুর দাবিতে আজ দ্বিতীয় দিনের মতো লালমনিরহাটে চলছে রেল ও সড়কপথ অবরোধ। রবিবার থেকে কর্মসূচি শুরু হয়। ২৮ এপ্রিল সোমবার সকাল থেকে স্থানীয়রা হাতীবান্ধা মেডিকেল মোড়ে মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ সৃষ্টি করেছেন। ফলে দূরপাল্লার বাস ও ট্রাকসহ সব ধরনের ভারী যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। তবে ছোট আকারের যান চলাচল এখনো অব্যাহত রয়েছে।
উপজেলার মেডিকেল মোড় এলাকায় গতকাল সকাল থেকে এখন পর্যন্ত রেলপথ ও সড়কপথ অবরোধ করে রাখা হয়েছে।
জানা যায়, ‘বুড়িমারী-ঢাকা আন্তঃনগর ট্রেন বাস্তবায়ন আন্দোলন’ কমিটির ব্যানারে আয়োজিত ওই কর্মসূচিতে অংশ নিয়েছেন স্থানীয় শত শত মানুষ। তারা বলছেন, সরাসরি বুড়িমারী থেকে ঢাকা পর্যন্ত কোনো আন্তঃনগর ট্রেন না থাকায় যাত্রীদের ব্যাপক দুর্ভোগ পোহাতে হয়। দীর্ঘদিন ধরে ট্রেন চালুর দাবি জানিয়ে আসলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। বার বার প্রতিশ্রুতি দিয়ে আসলেও তা বাস্তবায়ন করেনি। দাবি আদায়ের লক্ষ্যে বাধ্য হয়ে তারা অনির্দিষ্টকালের জন্য সড়ক ও রেলপথ অবরোধের কর্মসূচি গ্রহণ করেছেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত অবরোধ অব্যাহত থাকবে বলে জানান আন্দোলনকারীরা।
আন্দোলনকারী অন্যতম সমন্বয়ক শাহেদুজ্জামান কোয়েল জানান, বিগত দিন থেকে রেল কর্তৃপক্ষ আমাদেরকে মিথ্যা আশ্বাস দিয়ে আসছেন। এক মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত ট্রেনটি চালু করেনি কর্তৃপক্ষ। তাই আমরা গতকাল সকাল থেকে বুড়িমারী থেকে ঢাকা পর্যন্ত ট্রেনটি চালু না করায় আন্দোলনে নেমেছি। আমাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত ঘরে ফিরবো না।
এদিকে আন্দোলনের কারণে হাতীবান্ধা ও আশপাশের এলাকায় যান চলাচল ও ট্রেন যোগাযোগে মারাত্মক বিঘ্ন ঘটছে। পুলিশ ও স্থানীয় প্রশাসন পরিস্থিতি শান্ত রাখতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। অপরদিকে হাতীবান্ধা উপজেলার পাশাপাশি পাটগ্রামেও আজ সকাল থেকে রেলপথ ও সড়কপথ আবরোধ করে রেখেছে আন্দোলনকারীরা। ফলে দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বুড়িমারী অচল হয়ে পড়েছে।
Need Ads
পূর্ববর্তী সংবাদ সাবেক আইজিপি মামুনসহ ১৩ আসামি ট্রাইব্যুনালে পরবর্তী সংবাদ জনগণ কিন্তু তাড়াতাড়ি ক্ষমতা হস্তান্তরের কথা বলছে না:…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads