ads

সোমবার , ২৮ এপ্রিল ২০২৫ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জাতীয় আইনগত সহায়তা দিবস আজ

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ২৮, ২০২৫ ১:৫১ অপরাহ্ণ

আজ ২৮ এপ্রিল; জাতীয় আইনগত সহায়তা দিবস। ‘জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৫’ জেলা ও স্থানীয় পর্যায়ে যথাযোগ্য মর্যাদায় উদযাপনে জাতীয়, জেলা ও স্থানীয় পর্যায়ে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। দিবসটি উদযাপন উদ্বোধন করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। এ উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

Shamol Bangla Ads

জাতীয় আইনগত সহায়তা সংস্থা’র সহকারী পরিচালক (প্রশাসন) ভারপ্রাপ্ত সিনিয়র সহকারী জজ ফারিন ফারজানা স্বাক্ষরিত এক স্মারকে বলা হয়েছে, ‘জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৫ উদযাপন উপলক্ষ্যে সংস্থা প্রতিবছর একটি তাৎপর্যপূর্ণ স্লোগান/প্রতিপাদ্য নির্ধারণ করে থাকে।
স্লোগান/প্রতিপাদ্যটি সাধারণ জনগণের মাঝে জনসচেতনতা সৃষ্টির পাশাপাশি একটি বার্তা পৌঁছে দেয়, যা সরকারি আইন সহায়তা কার্যক্রমকে জনপ্রিয় করতে পারে। প্রতিবছরের ন্যায় এ বছরও ‘জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৫’ উদযাপন উপলক্ষ্যে স্লোগান/প্রতিপাদ্যটি নির্ধারণ করা হয়েছে। এবারের স্লোগান/প্রতিপাদ্য হলো-‘দ্বন্দ্বে কোনো আনন্দ নাই, আপস করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোনো চিন্তা নাই।’

অপর এক স্মারকে বলা হয়েছে, ‘আইনগত সহায়তা দিবস-২০২৫’ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে অনুষ্ঠানসূচির অতিরিক্ত হিসেবে র‌্যালি করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের প্রতি নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’

Shamol Bangla Ads

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীনে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা’র পরিচালক (সিনিয়র জেলা জজ) মোহাম্মদ আল মামুন স্বাক্ষরিত এক স্মারকে জেলা ও স্থানীয় পর্যায়ে ‘জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৫’ উদযাপন ও বরাদ্দ প্রসঙ্গে বলা হয়েছে, ‘আর্থিকভাবে অসচ্ছল, সহায়-সম্বলহীন ও নানাবিধ আর্থ-সামাজিক কারণে বিচার প্রাপ্তিতে অসমর্থ বিচারপ্রার্থী জনগণকে আইনগত সহায়তা প্রদানকল্পে ২৮ এপ্রিলকে ২০১৩ সালে ‘জাতীয় আইনগত সহায়তা দিবস’ হিসেবে ঘোষণা করা হয়।

সরকারি আইনগত সহায়তা কার্যক্রমের প্রচার ও প্রসারের লক্ষ্যে প্রতিবছর ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। প্রতিবছরের ন্যায় এ বছরও স্থানীয় পর্যায়ে যথাযোগ্য মর্যাদায় ‘জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৫’ উদযাপনে জেলা পর্যায়ে অনুষ্ঠানের বিবরণ অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হলো।

Need Ads
error: কপি হবে না!