ads

রবিবার , ২০ এপ্রিল ২০২৫ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ইস্টার সানডে আজ

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ২০, ২০২৫ ২:১৮ অপরাহ্ণ

আজ খ্রিষ্টান সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ইস্টার সানডে। দিনটি উপলক্ষ্যে সকাল থেকেই রাজধানীর হোলি রোজারি চার্চে কয়েকদফায় প্রার্থনা হয়। তাতে হিংসা-বিদ্বেষ-সহিংসতা থেকে দূরে থাকার প্রার্থনা করা হয়। ২০ এপ্রিল রবিবার খ্রিস্ট ধর্মাবলম্বীরা এই দিনটিকে যিশুখ্রিস্টের পুনরুত্থান দিবস হিসেবে পালন করেন।

Shamol Bangla Ads

খ্রিষ্টান ধর্মমতে, যীশু খ্রিষ্ট এই দিনে মৃত্যুকে জয় করে পুনরুত্থিত হন। পাপমুক্ত করেন মানব সমাজকে। পুণ্য শুক্রবার বা গুড ফ্রাইডেতে বিপথগামী ইহুদি শাসকগোষ্ঠী যীশু খ্রিষ্টকে অন্যায়ভাবে ক্রুশবিদ্ধ করে হত্যা করেছিল। বিশ্বাস করা হয়, মৃত্যুর তৃতীয় দিবস বা রোববার যিশুখ্রিস্টের পুনরুত্থান হয়।

দিবসটি উপলক্ষে খ্রিষ্টধর্মাবলম্বীরা বিভিন্ন কর্মসূচি পালন করবেন। বাংলাদেশের সুখ-সমৃদ্ধির পাশাপাশি অন্তর্বর্তী সরকারের সফলতা কামনা করা এবং একইসাথে গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার জন্যেও বিশেষ প্রার্থনা করা হয়।

Shamol Bangla Ads

ইস্টার সানডে উপলক্ষে বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও এবং মহাসচিব হেমন্ত আই কোড়াইয়া যৌথ বিবৃতিতে বিশ্বের সব খ্রিষ্টান ভাইবোন ও দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে ইস্টার সানডের চেতনা বিশ্ব ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতি প্রতিষ্ঠায় বিশেষ ভূমিকা পালনে সক্ষম হবে বলে তারা আশা প্রকাশ করেন।

দিনটি উপলক্ষে আজ সকালে মিরপুর ১০ নম্বরে ঢাকা আঞ্চলিক ব্যাপ্টিস্ট চার্চে প্রাতঃকালীন প্রার্থনা করবেন খ্রিষ্টান ধর্মাবলম্বীরা। এরপর প্রার্থনাসংগীত, বাইবেল পাঠ, আশীর্বচন অনুষ্ঠিত হবে। দেশ ও জাতির মঙ্গল কামনায় হবে বিশেষ প্রার্থনা। এ ছাড়া রাজধানীর কাকরাইল ও তেজগাঁওয়ের ক্যাথলিক চার্চ মিশনসহ সব গির্জায় বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হবে।

Need Ads
error: কপি হবে না!