ads

বৃহস্পতিবার , ২০ মার্চ ২০২৫ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নারীদের অধিকারের গল্প নিয়ে ‘অপরাজিতা’ অনুষ্ঠানের উপস্থাপনায় তানিয়া

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ২০, ২০২৫ ১:১৭ অপরাহ্ণ

নারীদের নিয়ে অনুষ্ঠান উপস্থাপনা করছেন তানিয়া আফরিন। যে অনুষ্ঠানে মূলত নারীদের অধিকার নিয়েই কথা বলা হয়ে থাকে। বিটিভিতে প্রচার হচ্ছে তানিয়ার উপস্থাপনায় ‘নারীদের কথা’ অনুষ্ঠানটি। এছাড়া খুব শিগগির এটিএন বাংলায় প্রচার আসছে তার উপস্থাপনায় ‘অপরাজিতা’ নামের আরও একটি অনুষ্ঠান। ২টি অনুষ্ঠানেই বিভিন্ন পেশাজীবির নারীদের অংশগ্রহণ থাকছে।

Shamol Bangla Ads

এ বিষয়ে তানিয়া আফরিন বলেন, আমি শুরু থেকেই নারীদের নিয়ে অনুষ্ঠান করে আসছি। সবাই যেখানে গ্ল্যামারের পিছনে ছুটছে, সেখানে আমি ভিন্ন পথে হাটছি। আমি নারীদের বিভিন্ন অধিকার নিয়ে কথা বলতে পছন্দ করি। আমার সব কটি অনুষ্ঠানেই নারীদের অধিকার প্রাধন্য পেয়েছে। আমাদের সমাজে ও আশেপাশে এখনো নারীরা নানা রকম বৈষম্যের শিকার হচ্ছে। এ বিষয়গুলো আমি সব সময় তুলে ধরার চেষ্টা করছি।

উল্লেখ্য, তানিয়া আফরিন ২০১৭ সাল থেকে উপস্থাপনা শুরু করেছেন। সে সময় বিজয় টিভিতে প্রথমবারের মতো ‘নারী সফলতা’ অনুষ্ঠানটি করে বেশ প্রশংসা কুড়ান। বিটিভিতে নারীদের নিয়ে ৫০% অনুষ্ঠানটিও তার প্রশংসিত হয়েছে।

Shamol Bangla Ads

উপস্থাপনার পাশাপাশি তানিয়া বর্তমানে দীপ্ত টিভিতে সংবাদ পাঠিকা হিসেবে কাজ করছেন। এর আগে বিজয় টিভি ও গাজী টিভিতেও সংবাদ পাঠিকা হিসেবে তিনি দীর্ঘদিন ছিলেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!