ads

রবিবার , ১৬ মার্চ ২০২৫ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

হাসপাতালে ভর্তি এআর রহমান

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ১৬, ২০২৫ ১:২৪ অপরাহ্ণ

বুকে ব্যথা নিয়ে চেন্নাইয়ের বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন এআর রহমান। ১৬ মার্চ সোমবার সকালে জরুরি বিভাগে চলছে চিকিৎসা তার। খবর আনন্দবাজারের। ঘটনাচক্রে গত সপ্তাহেই অসুস্থ হয়ে পড়েছিলেন তার প্রাক্তন স্ত্রী সায়রা বানু। এআর রহমান ২৯ বছরের বিবাহিত জীবনে ইতি ঘোষণা করেছিলেন গত বছরই।

Shamol Bangla Ads

সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী তাকে চেন্নাইয়ের গ্রিমস রোডের এক হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এ দিন সকাল সাড়ে ৭টা নাগাদ তাকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানেই প্রাথমিক পরীক্ষানিরীক্ষা করেন চিকিৎসকদের একটি দল। সঙ্গীত পরিচালকের অ্যাঞ্জিয়োগ্রাফিও করা হচ্ছে বলে জানা গিয়েছে। আপাতত নিবিড় পর্যবেক্ষণে রাখা হচ্ছে রহমানকে। একটি সূত্রে আবার দাবি করা হয়েছে, ঘাড়ে ব্যথার সমস্যা নিয়ে বিদেশ থেকে ফিরেছিলেন রহমান। তার পরই চিকিৎসকের পরামর্শ নিতে হাসপাতালে যান তিনি।

গত বছর আচমকাই প্রকাশ্যে এসেছিল রহমান ও তার স্ত্রী সায়রা বানুর বিবাহবিচ্ছেদের ঘটনা। টানা ২৯ বছরের দাম্পত্যে ইতি টানার এই ঘটনা অনুরাগীরাই মেনে নিতে পারেননি সহজে। দম্পতির আইনজীবীও জানিয়েছিলেন, তাঁরা বুকে পাথর রেখেই বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন। বিচ্ছেদের পরে মন ভার করা পোস্ট করেছিলেন সুরকার নিজেও। অন্তত ৩০টা বছর একসঙ্গে কাটাতে পারলে ভাল হত, দাবি করেছিলেন রহমান।

Shamol Bangla Ads

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!